Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

ঠাকুরপোদের জন্য মৌ-চাকের মৌ বৌদি নানা রূপে ধরা দিচ্ছে ধরা দিচ্ছেন স্যোশাল মিডিয়ায়, দেখুন ভিডিও

ঠাকুরপোদের জন্য মৌ-চাকের মৌ বৌদি নানা রূপে ধরা দিচ্ছে ধরা দিচ্ছেন স্যোশাল মিডিয়ায়, দেখুন ভিডিও

‘আসছে মৌ আর তার সাধের মৌচাক…’ দু’দিন আগেই মুক্তি পেয়েছে হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপোর চতুর্থ পর্ব ‘মৌ-চাক’ এর ট্রেলার। চলতি মাসের ১৮ জুন মুক্তি পেতে চলেছে এই  সিরিজটি।

সিরিজ মুক্তির আগেই নেট দুনিয়ায় ঠাকুরপোদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী ঘোষ। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন মৌ বৌদি।

পরনে কমলা রঙা শাড়ি, সবুজ রঙের ব্লাউজ, ডিলে খোপা চুলে, কপালে টিপ, কোমরে কোমর বিছে, মুখে দুষ্ট হাসি। তাঁর সে কি চলন-বলন! কারও মনে আগুন, কারও আবার চোখের শান্তি, আবার কারও রাতের ঘুম উড়ে যেতে পারে সেসব দৃশ্যে। শুটিংয়ের ফটোশুটের কয়েকটি ছবিই ভিডিও আকারে তৈরি করা হয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে, ওম শান্তি ওম ছবির সেই জনপ্রিয় গান ‘আঁখ মে তেরি…’।

আরও পড়ুন: ‘ঠাকুরের মূর্তি সরিয়ে চিকিৎসা করা যাবেনা’! ‘গৌরী এলো’র নতুন পর্ব দেখে দ্বিধা-বিভক্ত নেটিজেনরা! তুমুল পরিমানে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

 

স্বস্তিকা মুখ্যার্জি, মোনালিসা, ফ্লোরা সাইনির পর, এবার দুপুর ঠাকুরপোদের ঘুম ওড়াতে আসতে মনামী ঘোষ। ব্যাক্তিগত জীবনে এখনও অবিবাহিত, স্লিম, গ্ল্যামারাস, সেক্সি এবং সুন্দরী। বছরের অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় ঘুরেই সময় কাটান। এবার ওসব ছেড়ে ছোট পর্দা আর ওয়েব সিরিজে জাকিয়ে বসছেন মনামী ঘোষ।

 

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

এই মোহময়ী মৌ-বৌদি কিন্তু ঝলকেই চমকে দিলেন। মিষ্টি মনামী কিন্তু মৌ-বৌদি হিসাবে বেশ দুষ্টু। ট্রেলারে সাহসী বেড-সিনেও দেখা গেল মনামীকে।

‘মৌ-চাক’ ওয়েবসিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল। এর আগে টলিউডের একাধিক হিট সাসপেন্স থ্রিলার ছবি পরিচলনা করেছেন। যকের ধন, আলিনগরের গোলকধাঁধা, ব্যোমকেশের মতো একাধিক ছবি। এবার একেবারে অন্য স্বাদে… ‘মৌ-চাক’ নিয়ে আসছেন ওটিটি দর্শকদের জন্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment