Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
11 June 2026

‘ঠাকুরের মূর্তি সরিয়ে চিকিৎসা করা যাবেনা’! ‘গৌরী এলো’র নতুন পর্ব দেখে দ্বিধা-বিভক্ত নেটিজেনরা! তুমুল পরিমানে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

‘ঠাকুরের মূর্তি সরিয়ে চিকিৎসা করা যাবেনা’! ‘গৌরী এলো’র নতুন পর্ব দেখে দ্বিধা-বিভক্ত নেটিজেনরা! তুমুল পরিমানে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’র সম্প্রচার। প্রসঙ্গত এর আগে বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় জি বাংলার ধারাবাহিকগুলি অসাধারণ ফলাফল করছিল। কিন্তু সম্প্রতি স্টার জলসার একাধিক ধারাবাহিক টিআরপি তালিকায় উপরের দিকে উঠে আসতে শুরু করেছে।

তাই নেটিজেনদের একটি বড় অংশ ‘গৌরী এলো’র প্রোমো দেখার পর মনে করেছিলেন এই ধারাবাহিকের মাধ্যমে হয়তো টিআরপি তালিকায় হারিয়ে যাওয়া স্থান আবারও পুনরুদ্ধার করতে সক্ষম হবে জি বাংলা। তবে এবার ধারাবাহিকের নতুন একটি পর্বের ঝলক চরম ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ধারাবাহিকের ঘটনাবলী নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত ‘গৌরী এলো’ ধারাবাহিকের মাধ্যমে ভক্তির সঙ্গে বিজ্ঞানকে মিলিয়ে এক নতুন ধরনের গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা তবে এবার ধারাবাহিকের একটি নতুন পর্বে দেখা গেল মহিলাদের চিকিৎসার জন্য স্থান বানাতে একটি মা কালীর মূর্তিকে ঘর থেকে সরানোর কথা লে ধারাবাহিকের নায়ক এর প্রতি তীব্র প্রতিবাদ করতে দেখা গেছে ধারাবাহিকের নায়িকা গৌরীকে।

আরও পড়ুন: মিঠাইয়ের বুদ্ধিতেই বেঁচবে মনোহরা!মেইন সুইচ অফ করে সিসিটিভি কানেকশন অফ করবে সে, আসবে বম্ব স্কোয়াডের লোক! মিঠাই এই জন্যই ভারত সেরা

প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি যিনি জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শো এর মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠতে সক্ষম হয়েছিলেন। এদিন ধারাবাহিকের পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিজেদের মতামত কমেন্ট এর মাধ্যমে জানিয়ে নেটিজেনরা ভরিয়ে তুলেছে সোশ্যাল মিডিয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment