Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

অতীত ভুলে ‘মহাভারত’এর দ্রোপদীর হাত ধরেই বলিউডে প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর? জল্পনা তুঙ্গে

অতীত ভুলে ‘মহাভারত’এর দ্রোপদীর হাত ধরেই বলিউডে প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর? জল্পনা তুঙ্গে

একদিন পার করেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। একটা বৃষ্টি মুখর দিনে সংবাদের শিরোনামে উঠে এসেছিল তাঁর মৃত্যুর সংবাদ। এক বছর যেতে না যেতেই খবর অভিনয় জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী।

সূত্রের খবর, ‘মহাভারত’ কাহিনী অবলম্বনে বলিউডে তৈরি হতে চলেছে নতুন ছবি। আর সেই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। এছাড়াও বড়পর্দায় একটি বিগ বাজেট ছবি তৈরির কথাও চলছে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্রৌপদীর চরিত্রে রিয়ার কাস্টিং নিয়ে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে রিয়া এখনও প্রস্তাবে সম্মতি দেননি। এছাড়াও ‘চেহরে’ ছবিতে একটি চরিত্রে দেখা যাবে রিয়াকে। সেই ছবি তৈরি হলেও তা কবে বড় পর্দায় মুক্তি পাবে সে খবর নেই।

আরও পড়ুন: নিজের জীবন বাজি রেখে একটি ছোট্ট হরিণের বাচ্চাকে বাঁচালো একটি কুকুর, শাবককে বাঁচাতে নদীতে ঝাঁপ দিল কুকুর, ভাইরাল ভিডিও

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রেমিকা হিসেবে বলিউডে তাঁকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। গত বছরের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল। সুশান্তের মৃত্যুকাণ্ডে তাঁকেই দায়ি করে অভিনেতার পরিবার। এছাড়াও পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জলঘোলা হয় প্রচুর। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে গর্জে ওঠেন নেটিজেনরা।

সুশান্তের পরিবারের তরফেও রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পর্দাফাঁস হয়, উঠে এসেছিল বলিউড জগতের নানা অন্ধকার গলি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্তের মৃত্যুতে মাদক যোগের তদন্ত করতে গিয়ে রিয়াকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। গত বছর সুশান্তের মৃত্যুর তিন মাসের মাথায় রিয়াকে গ্রেফতার করে এনসিবি। জেলে ছিলেন প্রায় ২৮ দিন, এরপর জামিনে মুক্তি পান রিয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment