Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

বিজেপি দফতর ছয়লাপ কৈলাস গো ব্যাক পোস্টারে! গেরুয়া শিবিরে প্রবল অস্বস্তি

বিজেপি দফতর ছয়লাপ কৈলাস গো ব্যাক পোস্টারে! গেরুয়া শিবিরে প্রবল অস্বস্তি

TMC সেটিং মাস্টার কৈলাস বিজয়বর্গীয় গো ব্যাক! শুক্রবার রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেন এবং হেস্টিংসের পার্টি অফিসের সামনে এমন পোস্টারে ছয়লাপ।

কৈলাস বিজয়বর্গীয়, তাঁর সঙ্গে পোস্টারে মুকুল রায়েরও ছবি রয়েছে। উপরে ইংরেজি হরফে বড় বড় করে লেখা Go Back.
জানা যাচ্ছে দলের কর্মীরা ইতিমধ্যেই পোস্টারগুলি সরিয়ে দিয়েছেন। কিন্তু অস্বস্তি এড়ানো যায়নি।

একুশের নির্বাচনের ফল প্রকাশের পরেই বিজেপির হারের জন্য কর্মীদের একটি বড় অংশ গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলে। হিন্দিভাষী নেতাদের এভাবে সামনের সারিতে থেকে নেতৃত্বদান বাংলার মানুষ ভালোভাবে নেননি বলেই বিজেপি কর্মীদের একটি অংশের মত। আর এই অভিযোগের তালিকায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপরে ছিল কৈলাস বিজয়বর্গীয়র নাম। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ্যে চলে এলো।

আরও পড়ুন: বেঙ্গালুরু পুলিশ চষে বেড়াচ্ছে বর্ধমানের জামালপুর, সাড়ে তিনমাস ধরে বেঙ্গালুরু জেলে বাংলার দম্পতি

যদিও পোস্টার নজরে পড়তেই তড়িঘড়ি তা সরিয়ে নেন বিজেপি কর্মীরা। পোস্টার সরিয়ে নিলেও অস্বস্তি ঢাকা দেওয়া যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal