গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। জানা যাচ্ছে SSKM এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কোভিড টেস্ট করানো হয়েছে তবে রিপোর্ট এখনও আসেনি।
হাসপাতাল সূত্র খবর, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোর রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমন। মেডিসিন বিভাগের ডাক্তার সৌমিত্র ঘোষ শিল্পীর চিকিৎসা করছেন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গলায় ব্যাথা অনুভব করেন সুমন। জানা যাচ্ছে, কোভিড এর লক্ষণ থাকলেও প্রথমে করোনা টেস্ট করাননি গায়ক। বয়সের জেরে শিল্পীর অসুস্থতা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের।
আরও পড়ুন: তৃণমূলেই এলেন বাইরন; বিধানসভায় ফের শূন্য হয়ে গেল কংগ্রেস




