দুর্গাপুরে শিল্পনগরীর নতুন কারখানার উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে শিল্পের নতুন ঠিকানা পানাগড়-দুর্গাপুর।
বেশকিছু নতুন শিল্প গড়ে উঠেছে পানাগড়ে। এরমধ্যে পলিফিল্মের কারখানার কাজ চলছে। ৪০০ কোটি টাকা খরচ করে গড়ে উঠেছে পলিফিল্মের কারখানা। মঙ্গলবার পানাগড়ে এই নতুন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুরের শহীদ ভগত সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। সেখানেই নামবেন তিনি। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মমতা ব্যানার্জি। এরপর বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে এই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি। এছাড়াও দুর্গাপুর-পানাগর শিল্পনগরীতে আরও কিছু নতুন শিল্প প্রকল্প ও কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: ২ বছর বন্ধ থাকার পর এই বছর কলকাতায় ইসকনের রথযাত্রা অনুষ্ঠিত হবে, সূচনা করবেন মুখ্যমন্ত্রী




