Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

গত বারের মতন কোভিড বিধি মেনেই দুর্গাপুজো, পুজো কার্নিভাল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয়, জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি

গত বারের মতন কোভিড বিধি মেনেই দুর্গাপুজো, পুজো কার্নিভাল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয়, জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি

গত বছরের মতন কোভিড বিধি মেনে পুজো। পুজোর সময় রাতে ঘোরা নিয়ে কতটা ছাড় দেওয়া হবে, সেই নিয়ে ভোটের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর নেতাজী ইন্ডোর থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে পুজো কার্নিভাল নিয়ে কোনও সিদ্ধন্তের কথা জানাননি মমতা ব্যানার্জি। তিনি বলেন, পরিস্থিতি বুঝে কার্নিভাল নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: শুরু ভবানীপুরের ভোট, রাতারাতি বাড়ল আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

তিনি বলেন, নিশ্চিন্তে পুজো করুন। তবে কোভিড বিধি মেনেই তিনি পুজো করার নির্দেশ দেন তিনি। রাজ্যে ৩৬ হাজার ক্লাব, এর মধ্যে কলকাতাতেই আছে ২,৫০০। মণ্ডপের মধ্যেই মাস্ক বিলির ব্যবস্থা করার কথা বলেন তিনি। বলেন, যত বেশি মাস্ক ব্যবহার করা হবে, তত বেশি সচেতনতা। ক্লাব চত্ত্বর ঘন ঘন স্যানিটাইজ করার নির্দেশ দেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal