মঙ্গল ও বুধবার বৃষ্টির পর বৃহস্পতিবার রোদের মুখ দেখেছে বাংলা। কিন্তু এরমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবারই বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা শুক্রবার নিম্নচাপে পরিণত হবে। তাই বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছেনা বাংলা। এই নিম্নচাপ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে আসবে।
আরও পড়ুন: WB Electon 2021 Live: CPM প্রার্থী সুশান্ত ঘোষকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গ্রেফতার ৪




