Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

বিবাহ বার্ষিকীর দিন সাইফকে পৃথিবীর শ্রেষ্ঠ হ্যান্ডসাম পুরুষের আখ্যা দিলেন বলিউডের বেবো কারিনা কাপুর খান, এবার নেটদুনিয়ায় শুরু নোংরা ট্রোল

বিবাহ বার্ষিকীর দিন সাইফকে পৃথিবীর শ্রেষ্ঠ হ্যান্ডসাম পুরুষের আখ্যা দিলেন বলিউডের বেবো কারিনা কাপুর খান, এবার নেটদুনিয়ায় শুরু নোংরা ট্রোল

আজ বলিউডের নবাব পুত্র সাইফ আলি খান এবং বলিউডের বেবো কারিনা কাপুর খান এর বিবাহ বার্ষিকী। আজ থেকে প্রায় অনেকগুলো বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিল এই বিখ্যাত জুটি। তারপর থেকে কেটে গিয়েছে নয় বছর। একইভাবে ভালোবাসা এবং বিশ্বাস অটুট রয়েছে এই জুটির মধ্যে। প্রথমদিকে বলিউডের এই জুটিকে নিয়ে বেশ কটাক্ষ শুরু হয়েছিল, তাদের বয়সের পার্থক্য নিয়ে শুরু হয়েছিল নানান ধরনের সমালোচনা। কিন্তু অবশেষে ভালোবাসার জয় হয় নবাব পরিবারের পুত্রবধূ হিসেবে কারিনা কাপুর প্রবেশ করেন।

১৬ ই অক্টোবর বিবাহবার্ষিকী দিনে সাইফ আলী খানের সঙ্গে কাটানোর ডেটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। ‘কুরবান’ ছবির শুটিংয়ের সময় সাইফ এবং কারিনা দুজনই গ্রিসে ছিলেন। সেই গ্রিসের একটি রেস্তোরাঁয় তোলা একটি ছবি পোস্ট করেন কারিনা। ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখেন গ্রিসের সেই এক বাটি স্যুপ বদলে দিয়েছিল দুজনের জীবন তারপরে কারিনা সাইফকে বিশ্বের সবথেকে হ্যান্ডসাম পুরুষ হিসেবে উল্লেখ করেন।

ছবিতে কারিনার পরনে ছিল একটি ধূসর রঙের জ্যাকেট এবং সাইফ আলি খান পরেছিলেন লাল রঙের একটি টি-শার্ট। ছবিতে কারিনা এবং সাইফ একে-অপরকে জড়িয়ে রয়েছে। সেই ছবিতেই বলিউডের ক্যাটরিনা কাইফ, প্রিয়াংকা চোপড়াসহ আরো অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা করিনা এবং সাইফ আলী খানকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘সমস্ত বাধা পেরিয়ে এবার একসাথে হোলি খেললো উমা-অভি’! উমার মুখে আবির ছুড়ে মারলো অভি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া কারিনা সক্রিয় থাকলেও সাইফ আলী খানকে তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন। কারণ জানা গিয়েছে সাইফ আলী খান নাকি নেগেটিভ মন্তব্য দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারতেন না, প্রচন্ড পরিমানে মানসিক চাপ সৃষ্টি হতো তার ওপরে। তাই যাতে তার স্বাস্থ্য এবং কাজের উপর কোনো রকম কোনো প্রভাব না পড়ে তার জন্যই কারিনা কাপুর খান সাইফ আলী খানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার পরামর্শ দেন।

সম্প্রতি দুজনই খুব ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই কারিনা কাপুর এবং আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ছবি মুক্তি পেতে চলেছে এছাড়াও সাইফ আলী খানের ছবি ‘ভূত পুলিশ’ রিলিজ হয়েছে। পরবর্তীকালে ‘আদিপুরুষ’ এবং ‘বান্টি অর বাবলি টু’ এর মত সিনেমাতে দেখা যাবে সাইফকে।

 

আরও পড়ুন: বলিউডের কেষ্ট! জড়িয়েছে এশা, ঊর্বশী, জ্যাকলিন সহ ছোট পর্দার অভিনেত্রীদের সাথেও। জেনে নিন সেই খ্যাতনামা পরিচালক সাজিদ খানের বিষয়ে অজানা তথ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment