Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

‘সমস্ত বাধা পেরিয়ে এবার একসাথে হোলি খেললো উমা-অভি’! উমার মুখে আবির ছুড়ে মারলো অভি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘সমস্ত বাধা পেরিয়ে এবার একসাথে হোলি খেললো উমা-অভি’! উমার মুখে আবির ছুড়ে মারলো অভি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এক মহিলা ক্রিকেটার এর জীবনীর উপর ভিত্তি করে জি বাংলায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘উমা’র সম্প্রচার। বলাই বাহুল্য দর্শকদের মধ্যে অতি অল্প দিনের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছিল এই ধারাবাহিক। এক মহিলা ক্রিকেটারের লড়াইয়ের কাহিনী দেখার জন্য আগ্রহী ছিলেন দর্শকরা। কিন্তু সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই ধারাবাহিকের গল্পের মোড় ঘুরিয়ে দেন নির্মাতারা এবং তার মধ্যে চলে আসে চিরাচরিত সাংসারিক ষড়যন্ত্র এবং কুটকাচালি।

তবে এবার ধারাবাহিকের নতুন পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা দেখতে পেলেন ধারাবাহিকের নায়িকা ধারাবাহিকের নেতিবাচক চরিত্র আলিয়ার মুখোশ খুলে দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি সামনাসামনি তাকে ক্রিকেটের ম্যাচের চ্যালেঞ্জ জানিয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা। তবে সোশ্যাল মিডিয়ায় এবার উমা এবং তার স্বামী অভিকে একসঙ্গে রং খেলতে দেখতে পেলেন দর্শকরা।

ধারাবাহিকের নেতিবাচক চরিত্রের ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পর এবার একসঙ্গে রঙের খেলায় মেতে উঠেছেন তারা। প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী এখন বাপের বাড়িতে রয়েছে নায়িকা উমা। তাই তার সঙ্গে দোলযাত্রায় মেতে উঠতে সেখানেই পৌঁছে গিয়েছে অভি।

আরও পড়ুন: ওস্তাদ রশিদ খানের ৩০ বছরের বিবাহবার্ষিকীতে চাঁদের হাট! একসঙ্গে গলা মেলালেন রশিদ-বাবুল সুপ্রিয় ও জিৎ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এদিন এই হোলি স্পেশাল পর্ব দারুণ পছন্দ হয়েছে অনুগামীদের এবং তারা জানিয়েছেন আলিয়ার ষড়যন্ত্রের বাইরে গিয়ে এই ধরনের পর্ব দেখতেই তাদের বেশি ভালো লাগে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment