Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

টলিউডের হিট মেশিন জিৎকে দেখে কাছে আসতে আবদার করছেন বাংলার ক্রাশ ঋতাভরী! জিৎ কে জড়িয়ে ধরলো অভিনেত্রী, রইলো সেই ভাইরাল ভিডিও

টলিউডের হিট মেশিন জিৎকে দেখে কাছে আসতে আবদার করছেন বাংলার ক্রাশ ঋতাভরী! জিৎ কে জড়িয়ে ধরলো অভিনেত্রী, রইলো সেই ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’। এই শোয়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে দর্শকমহলে। টিভির পর্দায় এই শোয়ের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি এই জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চেই ‘বাজি’র গানে একসাথে নাচতে দেখা গেল ঋতাভরী চক্রবর্তী ও টলিউডের সুপারস্টার জিৎ-কে। বড়পর্দায় এর আগেও এই দুই অভিনেতা অভিনেত্রী একসাথে স্ক্রিন শেয়ার করেছেন।

ডান্স বাংলা ডান্সের বিভিন্ন দৃশ্যের ভিডিও থেকে থেকেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও জিৎ ‘বাজি’ ছবির ‘আয় না কাছে রে’ গানেতে তুমুল নাচলেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে। যা দেখে রীতিমতো উপভোগ করেছেন ডান্স বাংলা ডান্সের প্রতিযোগিরা এবং বাকি বিচারকরা। উপভোগ করেছেন এই ডান্স রিয়েলিটি শোয়ের সঞ্চালকরাও। এই দুই অভিনেতা-অভিনেত্রীর পারফরম্যান্স দেখে উপভোগ করেছেন দর্শকরাও।

এদিন অতিথি বিচারক হিসেবেই ডান্স বাংলা ডান্সে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। এসে সকলের অনুরোধে জিৎ-এর সঙ্গে জিৎ অভিনীত সিনেমার গানে নাচলেন অভিনেত্রী। নাচ শেষে ক্লান্ত হয়ে স্টেজের উপরেই অভিনেতার কাঁধেই মাথা রেখে দিলেন অভিনেত্রী। কদিন আগেই দুটি অস্ত্রপ্রচার হয়েছে ঋতাভরী। বর্তমানে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি অ্যাড শুট করেছেন। জানা গেছে, খুব শিগগিরিই কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর নাচের ভিডিও দেখে বেশ খুশিই হয়েছেন তার অনুরাগীরা।

আরও পড়ুন: মা-হারা মিঠাই রানীর মন ভালো করতে, মুখে হাসি ফোটাতে গান করলো সিদ্ধার্থ! গলা মেলালো হল্লা পার্টি, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment