Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘কুকুরকে না, বরং যশকে চুমু খাও’, সুপারস্টার যশ দাশগুপ্তের পোষ্য হ্যাপিকে জড়িয়ে চুমু খাওয়ার পর অভিনেত্রী নুসরত জাহানের কাছে আবদার অনুগামীদের

‘কুকুরকে না, বরং যশকে চুমু খাও’, সুপারস্টার যশ দাশগুপ্তের পোষ্য হ্যাপিকে জড়িয়ে চুমু খাওয়ার পর অভিনেত্রী নুসরত জাহানের কাছে আবদার অনুগামীদের

সন্তান ঈশানের জন্ম দেওয়ার পর কোনরকম ব্রেক না নিয়েই অভিনেত্রী নুসরত জাহান তার কাজে যেমন ফিরে এসেছেন, তেমনই সোশ্যাল মিডিয়াতেও বর্তমানে বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই নানান রকম ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুগামীদের সঙ্গে তাকে ভাগ করে নিতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার অভিনেতা যশ দাশগুপ্তের চারপেয়ে পোষ্য হ্যাপিকে জড়িয়ে ধরে দারুন আদর করতে দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেই সন্তান ঈশানকে নিয়ে রয়েছেন নুসরত। তবে সহবাসের সঙ্গী নন, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিকবার অভিনেত্রী ইঙ্গিত করেছেন যে যশ দাশগুপ্তর সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে। যশ নুসরতের সংসারেই থাকে যশের চারপেয়ে সন্তান হ্যাপি। যার সঙ্গে দারুণ ভাব অভিনেত্রী নুসরত জাহানের। এবার হ্যাপিকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গেল নুসরতকে। নিজেই আবার সেই ফটো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সকলের সঙ্গে।

বলাই বাহুল্য এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে ফটোটি সোশ্যাল মিডিয়ায়। তবে কমেন্ট বক্সে অনেকেই অনুরোধ জানিয়েছেন অন্য কারো সঙ্গে নয় বরং নুসরত জাহানকে তারা দেখতে চান যশ দাশগুপ্তের সঙ্গে। তাই হ্যাপির বদলে যশকে চুমু খেয়ে ফটো পোস্ট করার অনুরোধ করেছেন অনেকেই অভিনেত্রীকে। পাশাপাশি কবে ঈশানের ফটো সোশ্যাল মিডিয়ার সকলের সামনে আসবে সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: ‘সামি সামি’ গানের সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরলেন ‘উমা’র নন্দনা, উমা ধারাবাহিকের ছোট সদস্যের লুকোনো ট্যালেন্ট দেখে অবাক হলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment