Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

‘সামি সামি’ গানের সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরলেন ‘উমা’র নন্দনা, উমা ধারাবাহিকের ছোট সদস্যের লুকোনো ট্যালেন্ট দেখে অবাক হলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

‘সামি সামি’ গানের সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরলেন ‘উমা’র নন্দনা, উমা ধারাবাহিকের ছোট সদস্যের লুকোনো ট্যালেন্ট দেখে অবাক হলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

বাংলা রিয়্যালিটি শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো জি বাংলা দিদি নাম্বার ওয়ান। এই রিয়েলিটি শো দর্শকের মাঝে আলাদাই জনপ্রিয়। অভিনেত্রী রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এই শো আরো সুন্দর হয়ে উঠছে দিনে দিনে। সাধারণ মানুষ থেকে শুরু করে টেলিভিশন জগতের মানুষ সকলেই এই শো তে আসে রচনা ব্যানার্জির সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে এবং নানা ধরনের গেমস খেলতে আসেন। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিল এক ঝাঁক তারকা।

সেখানে উপস্থিত ছিল অভিনেত্রী নন্দনা এবং তার মা। বর্তমানে অভিনেত্রী জি বাংলা উমা ধারাবাহিকে অভির ছোট কাকার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। এর আগেও অবশ্য বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। এবারে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে অভিনেত্রীর বাস্তব জীবনের কিছু সিক্রেট কথা ফাঁস করলেন তার মা।

অভিনেত্রীর মা জানিয়েছেন নন্দনা বড় হয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। তার একমাত্র ইচ্ছে আল্লু অর্জুন এবং নাগার্জুনের সঙ্গে কাজ করার। বড় হয়ে তিনি অভিনেত্রীই হতে চান অভিনেত্রীর মা জানালেন। অভিনয়ের পাশাপাশি দুষ্টুমিতেও সেরা তিনি। শুটিং করে সকলের সঙ্গে বেশ মজা করে কাজ করেন তিনি ধারাবাহিকের সবথেকে ছোট সদস্য হওয়ায় সবাই তাকে ভীষন ভালবাসেন।

আরও পড়ুন: Aamir Khan: ‘ও শুধু অপমান করতে পারে’, অক্ষয়ের প্রেমে মগ্ন টুইঙ্কলকে চড় মারতে চেয়েছিলেন আমির

শুধুমাত্র অভিনয় নয় না নাচেও সমানভাবে পারদর্শী নন্দনা। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে প্রমাণ করলেন তিনি। সেদিন সকলের সামনে তিনি জানালেন শুটিং ফ্লোরে সময় পেলেই তিনি দিয়ে ভিডিও বানান। রিল ভিডিও বানানো তার অত্যন্ত পছন্দের একটি কাজ। অভিনেত্রী রচনা ব্যানার্জীর তাকে আবদার করে একটি গানে নেচে দেখাবার। এই কথা শুনে একপায়ে রাজি হয়ে যায় সে এবং বর্তমানে ট্রেন্ডিং সং পুষ্পার গান সামি সামি তে নেচে দেখান তিনি। বর্তমানে এই গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে গোটা দেশে সকলের মুখেই এখন ঘুরে বেড়াচ্ছে এইগান। ওইদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে নন্দনার এই নাচ দেখে মুগ্ধ হয়েছেন রচনা ব্যানার্জি থেকে শুরু করে উপস্থিতি তারকারাও, সকলেই তার নাচের দারুণ প্রশংসা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment