Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 July 2026

‘ডিভোর্সের আগের রাত ভয়ঙ্কর ছিল’! সলমন খানের ভাই আরবাজকে ডিভোর্স দেওয়া নিয়ে এবার মুখ খুললেন মালাইকা অরোরা খান

‘ডিভোর্সের আগের রাত ভয়ঙ্কর ছিল’! সলমন খানের ভাই আরবাজকে ডিভোর্স দেওয়া নিয়ে এবার মুখ খুললেন মালাইকা অরোরা খান

বলিউডে একসময় বেশ জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা খান এবং বলিউডের ভাইজান সলমন খানের ভাই অভিনেতা আরবাজ খান। প্রায় দীর্ঘ 18 বছর একসঙ্গে সংসার করেছেন তারা। তার আগে এক বিজ্ঞাপনের শুটিং থেকে পরিচয় হয়ে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন অভিনেত্রী মালাইকা। এবার আর এক বলিউড অভিনেত্রী করিনা কাপুরের রেডিও শোতে এসে সে ব্যাপারে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।

মালাইকা জানিয়েছেন তিনি নিজের মত স্বাধীন জীবন যাপন করতে ভালোবাসেন। কিন্তু তার জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খান পরিবারের সদস্যরা। যে কারণে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিনেত্রী।

মালাইকা জানিয়েছেন ডিভোর্সের আগের রাতে তার প্রাক্তন স্বামীর পরিবারের সকল সদস্যরা একসঙ্গে বসে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন তা সঠিক কিনা। কিন্তু মালাইকা তার সিদ্ধান্ত বদলাননি বরং দৃঢ় ভাবে জানিয়েছিলেন যে তিনি ডিভোর্স চান।

আরও পড়ুন: নাসিরুদ্দিন শাহ নয়, Fake account টুইটার কাঁপাচ্ছে

মালাইকা এবং আরবাজের সন্তান আরহান বর্তমানে অভিনেত্রীর সঙ্গেই থাকেন। মালাইকা জানিয়েছেন তার ছেলের সম্পূর্ণ মত ছিল তার ডিভোর্সের সিদ্ধান্তে। কারণ সে তার মাকে সর্বদা হাসিখুশি দেখতে চায়। বর্তমানে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন মালাইকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment