Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

ইচ্ছা থাকলেই জয়! পায়ের চোট নিয়েই মহালয়ার নাচ করে দর্শকদের ভালোবাসা কুড়ালেন সৌমিতৃষা, তার অনবদ্য নাচ দেখে মুগ্ধ দর্শক, ভাইরাল ভিডিও

ইচ্ছা থাকলেই জয়! পায়ের চোট নিয়েই মহালয়ার নাচ করে দর্শকদের ভালোবাসা কুড়ালেন সৌমিতৃষা, তার অনবদ্য নাচ দেখে মুগ্ধ দর্শক, ভাইরাল ভিডিও

সিরিয়াল ভক্ত-দর্শকদের কাছে বর্তমানে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। জি বাংলার এই ধারাবাহিক প্রথম দিন থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে শেষ কয়েক মাস ধরে মিঠাই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম স্থান অধিকার করে রয়েছে। এই ধারাবাহিকে শুধুমাত্র নায়ক-নায়িকারা নয় ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকের খুব কাছের খুব প্রিয়।

এই ধারাবাহিক যাকে ঘিরে সেই মিঠাই দর্শকের এখন অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। মিঠাইয়ের চরিত্রে আমরা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু কে দেখতে পাচ্ছি। এর আগে অভিনেত্রী বিভিন্ন চ্যানেলে ধারাবাহিকে কাজ করেছেন তবে জি বাংলা ধারাবাহিক তার জনপ্রিয়তার মূল কারণ এই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন একটি অভিনেত্রী সৌমিতৃষা। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে তিনি বিভিন্ন ছবি এবং পছন্দের রিল ভিডিও পোস্ট করতে থাকেন। এবারে সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে মিঠাই ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মিঠাইয়ের পায়ে বাঁধা রয়েছে ব্যান্ডেজ এর আগে তিনি নিজের ইনস্টাগ্রম স্টোরি তেও আপডেট দিয়েছিলেন তার পায়ে চোট এর ব্যাপারে, এবারে সেই নিয়ে একটি ভিডিও বানালেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়ের যন্ত্রণায় ছটফট করছেন আবার অন্যদিকে নিজের ধারাবাহিকের মধ্যে নাচের প্রফামেন্স তুলে ধরেছে নিজের বাড়ির টিভিতে।

আরও পড়ুন: জোর করে খড়ির হাতে নিজের নাম লেখালো ঋদ্ধি! ‘তবে কি খড়ির প্রেমে পড়লো ঋদ্ধি?’! তীব্র উত্তেজনা ‘গাঁটছড়া’র অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

সম্প্রতি মিঠাই ধারাবাহিকে বিজয় সম্মেলনে বিশেষ পর্ব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। সেই পর্বে দেখা গিয়েছে পরিবারের সদস্যরা নাচ, গান, নাটক ইত্যাদি মঞ্চে উপস্থাপন করেছেন। ঐদিন মোদক পরিবারের নতুন বৌমা মিঠাই সকলের সামনে নৃত্য পরিবেশন করেছে। জানা গিয়েছে শুটিং চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিল অভিনেত্রী সৌমিতৃষা, তা নিয়ে শুটিং করতে গিয়ে আরও চাপ পড়ে পায়ে, ফলে পায়ে ব্যান্ডেজ এবং এক্সরে করতে হয় ডাক্তার জানিয়েছে পায় বিশেষ চাপ দেওয়া যাবে না যতটা সম্ভব তাকে রিল্যাক্স রাখতে হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment