Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

জোর করে খড়ির হাতে নিজের নাম লেখালো ঋদ্ধি! ‘তবে কি খড়ির প্রেমে পড়লো ঋদ্ধি?’! তীব্র উত্তেজনা ‘গাঁটছড়া’র অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

জোর করে খড়ির হাতে নিজের নাম লেখালো ঋদ্ধি! ‘তবে কি খড়ির প্রেমে পড়লো ঋদ্ধি?’! তীব্র উত্তেজনা ‘গাঁটছড়া’র অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন হল জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটিকে সরিয়ে টিআরপি তালিকার শীর্ষস্থান নিজের দখলে আনতে সক্ষম হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। তারপর থেকে নিয়ম করে প্রতি সপ্তাহে বাংলা সেরা ধারাবাহিক হিসেবে উঠে এসেছে সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকের নাম। এবার আরও একবার ধারাবাহিকের নতুন প্রোমো তীব্র উত্তেজনা সৃষ্টি করলো অনুগামীদের মধ্যে।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী একে অপরকে পছন্দ না করলেও পরিস্থিতির চাপে করতে বিয়ে করতে বাধ্য হয়েছিল ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র ঋদ্ধি এবং খড়ি। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকদের একটি বড় অংশ জানাচ্ছেন বোধহয় বড়োসড়ো বদল আসতে চলেছে ধারাবাহিকের গল্পে। কারণে এদিনের ভাইরাল হওয়া প্রোমোতে দেখা গিয়েছে জোর করে নায়িকা খড়ির হাতে নিজের নাম লেখাতে বাধ্য করেছে ধারাবাহিকের নায়ক ঋদ্ধি।

যদিও ঋদ্ধিকে নিজের স্বামী হিসেবে মানেনা খড়ি, তাই মেহেন্দি করতে চায়নি সে তার নামে, তবে ঋদ্ধির জোড়াজুড়িতে মেহেন্দি করতে বাধ্য হয়েছে। আর এই দৃশ্য দেখার পরই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন অনুগামীরা। কারণ তারা মনে করছেন বোধহয় খড়ির প্রেমে পড়ে গিয়েছে ঋদ্ধি। যে কারণে খড়ির হাতে নিজের নাম লেখাতে চেয়েছিল সে। বলাই বাহুল্য ধারাবাহিকের আগামী পর্বে গল্পের নতুন কোন মোড় উঠে আসে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

আরও পড়ুন: নতুন বউ ‘উমা’র পায়ে চোখ বেঁধে ওষুধ লাগলো অভি! ‘উমা’ ধারাবাহিকের নতুন এপিসোড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment