Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

জেল খেটে বাড়ি ফিরছেন আরিয়ান খান, আনন্দে বাবার স্টাইলে ‘মন্নতে’র ছাদে উঠে হাত নাড়ল ছোট ছেলে আব্রাহাম, তুমুল ভাইরাল ভিডিও

জেল খেটে বাড়ি ফিরছেন আরিয়ান খান, আনন্দে বাবার স্টাইলে ‘মন্নতে’র ছাদে উঠে হাত নাড়ল ছোট ছেলে আব্রাহাম, তুমুল ভাইরাল ভিডিও

মাদক মামলায় জড়িয়ে বিলাসবহুল পার্টি থেকে আটক হওয়ার পর প্রায় এক মাস জেলে কাটিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তবে সম্প্রতি জামিনের আবেদন মঞ্জুর হয়েছে তার এবং জানা গেছে আজকে বাড়ি ফিরেছেন তিনি।

প্রসঙ্গত আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই শাহরুখ খানের ভক্তদের মধ্যে চূড়ান্ত হতাশা দেখতে পাওয়া গিয়েছিল। পাশাপাশি বলিউডের একাধিক তারকাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন তার জামিনের খবর পাওয়া মাত্রই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাতে দেখা যায় অনুগামীদের। পোস্টার থেকে শুরু করে বাজি হাতে উপস্থিত হয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাদের।

পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ফটো। যেখানে শাহরুখ খানের পুত্র আব্রাহামকে ছাদে উঠে হাত নাড়াতে দেখা দিয়েছে বাড়ির সামনে ভিড় জমানো ভক্তদের উদ্দেশ্যে। যা দেখার পর থেকে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন শাহরুখ খানের মতোই লাগছে ছেলে আব্রাহামকে।

আরও পড়ুন: নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন ইরফান খান। বললেন, বিষয়টা জানার পর অনিশ্চয়তাই এখন তাঁর নিশ্চিত সঙ্গী।

প্রসঙ্গত এদিন ছেলেকে বাড়ি ফেরাতে হাজির হয়েছিলেন মা গৌরী খান। জানা গেছে আরিয়ানের সঙ্গে গ্রেপ্তার হওয়া তার দুই বন্ধু মুনমুন এবং মার্চেন্টও আজ কোর্টের নির্দেশ অনুযায়ী জামিন পেয়েছেন।বলাই বাহুল্য কোর্টের এই সিদ্ধান্তে এদিন যারপরনাই খুশি হয়েছেন বলিউড বাদশা অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment