Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’র অফার ছেড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! সেই চরিত্রেই অভিনয় করে ইতিহাস গড়েন ঐশ্বর্য রাই বচ্চন, ঋতুপর্ণার রিজেক্টেড ছবি করেই বাজিমাত করেছিলেন বচ্চন পুত্রবধূ

ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’র অফার ছেড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! সেই চরিত্রেই অভিনয় করে ইতিহাস গড়েন ঐশ্বর্য রাই বচ্চন, ঋতুপর্ণার রিজেক্টেড ছবি করেই বাজিমাত করেছিলেন বচ্চন পুত্রবধূ

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘চোখের বালি’ নিয়ে তৈরি ঋতুপর্ণ ঘোষের সিনেমায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় আজও নেটিজেনদের মনে স্থায়ীভাবে রয়ে গিয়েছে। নিজের গোটা অভিনয় জীবনে মাত্র একটি বাংলা সিনেমাতেই কাজ করেছিলেন ঐশ্বরিয়া। সেটি হলো পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’। সেখানে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে। তবে অনেকেই জানেন না ঐশ্বরিয়া নয় বরং এই চরিত্রটি করার জন্য প্রথমে অফার পেয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডের অন্দরের খবর ‘চোখের বালি’তে ঐশ্বরিয়ার চরিত্রের জন্য প্রথমে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে পছন্দ করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। কিন্তু সে সময়ে খ্যাতির মধ্যগগনে বিরাজ করছিলেন ঋতুপর্ণা। পাশাপাশি টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তার। যে কারণে ‘চোখের বালি’ সিনেমায় অভিনয় করতে রাজি হননি তিনি। কারণ এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ঋতুপর্ণা ছবিটি করতে রাজি না হওয়ায় এরপর বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে অফার দেন ঋতুপর্ণ ঘোষ এবং বলাই বাহুল্য অফার পাওয়া মাত্রই তা লুফে নেন ঐশ্বরিয়া। বাকিটা ইতিহাস। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম একটি মাস্টারপিস বলে মনে করা হয়। যে কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘বিনোদিনী’ চরিত্রটি আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাজ-শুভশ্রীর পরিবারে এবার নতুন সদস্য! রবিবার হতেই তাদের সঙ্গে ভ্রমণে বেরোলো ছোট্ট ইউভান, নতুন কুকুরকে চুমু দিল শুভশ্রীর ছেলে ইউভান, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment