Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
28 July 2026

খোলামেলা পোশাকে বন্ধুদের সাথে মালদ্বীপে উদ্দাম নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর, তুমুল ভাইরাল ভিডিও

খোলামেলা পোশাকে বন্ধুদের সাথে মালদ্বীপে উদ্দাম নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর, তুমুল ভাইরাল ভিডিও

পুজোর আগেই সেপ্টেম্বর মাসের শেষের দিকে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সাথে গিয়েছিলেন স্বামী রাজ চক্রবর্তী এবং একরত্তি ছেলে ইউভানও। সোশ্যাল মিডিয়ায় তাদের ঘুরতে যাওয়ার সমস্ত ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সম্প্রতি আবারো শুভশ্রী গাঙ্গুলীর মালদ্বীপে ছুটি কাটানোর একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের পাশের রিসর্টের সামনের বড় কাঠের ব্যালকনিতে নিজের বন্ধুদের সঙ্গে নাচছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খোলা আকাশের নীচে স্বল্প বেশে অভিনেত্রী এবং তার তিন বন্ধুর উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

সম্ভবত এই ভিডিওটি রাজ চক্রবর্তী ফোনের ক্যামেরায় রেকর্ড করেছেন। যে রিসর্টে এই ভিডিওটি শুট করেছেন সেই রিসর্টেই ঘুরতে গিয়ে ছিলেন অভিনেত্রীরা। সম্প্রতি অভিনেত্রীর খোশমেজাজে বন্ধুদের সঙ্গে নাচের এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে এবং গোটা নেটদুনিয়ায়।

আরও পড়ুন: সামনে এলো ফুলঝুরির আসল পরিচয়, ‘ধুলোকনা’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে অভিনেত্রীকে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে। একেক দিন একেক রকমের সাজে দেখা মেলে অভিনেত্রীর। একাধিক ফটোশুট করতেও দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মায়ের সাথে ফটোশুটে অংশগ্রহণ করেন ইউভানও। জানা গেছে, খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চলেছেন শুভশ্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment