Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

সামনে এলো ফুলঝুরির আসল পরিচয়, ‘ধুলোকনা’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সামনে এলো ফুলঝুরির আসল পরিচয়, ‘ধুলোকনা’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে ধারাবাহিক আমাদের নিত্য জীবনের অংশ হয়ে উঠেছে। এই ধারাবাহিক গুলির মধ্যে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ধূলোকণা। অল্প কয়েকদিনের মধ্যেই ধারাবাহিক দর্শকের মনে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের মূল চরিত্র ফুলঝুরি ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে এবং লালনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ দে।

এতদিন পর্যন্ত ধারাবাহিকে দেখানো হয়েছিল যে বাড়ির ড্রাইভার লালন দুর্দান্ত গান করে। নিজেই সে গান লেখে এবং সুর করে গান তৈরি করে। শুধুমাত্র অভাব অনটনের জন্য তাকে ড্রাইভার এর কাজ করতে হয় ড্রাইভার এর কাজের ফাঁকে সে নিজের গানের চর্চা করে। আর ওই বাড়িতে সকলের ফাইফরমাশ খাটার কাজ করে ফুলঝুরি। একই বাড়ীতে কাজ করার দরুন দুজনের আলাপ হয় তবে এবারে গল্পে আসলো নতুন টুইস্ট। শুধুমাত্র বাড়ির কাজের লোকের পরিচয় বেঁচে থাকতে চায়না ফুলঝুরি। লালনের সঙ্গেও নিজের সম্পর্কের ইতি টেনেছেন। আর সেই কারণেই রাগে-ক্ষোভে লালন চড়ুই এর সঙ্গে জুটি বেঁধে ফুলঝুরি কে সব সময় অপমান করে চলে এবং এই অপমান সইতে না পেরে ফুলঝুড়ির মনে জেদ চেপে নিজের পরিচয় গড়ে তোলার।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে ফুলঝুরি লেখা গান গেয়ে দারুণ প্রশংসা পেয়েছে লালন। তাই ফুলঝুরি ও এবারে ঠিক করে সেও স্টেজে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইবে। আর ফুলঝুরি কে নিজের পরিচয় বানানোর জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে চলেছেন বড় মামি। সম্প্রতি ফুলঝুড়ি র গলায় গান শুনে মুগ্ধ হয়েছে শ্রোতারাও।

আরও পড়ুন: বড় বড় অক্ষরে লেখা “হ্যাকড”, মেয়ের ইন্সটাগ্রাম নিয়ে তীব্র ক্ষোভ সুস্মিতা সেনের

ফুলঝুরি বিভিন্ন অনুষ্ঠানের গান গেয়ে টাকা উপার্জন করছে শুনেই ফুলঝুরির বাবা তার কাছে টাকা চাইতে আসে। আর তখনই নানান কথা কাটাকাটির মাঝে উঠে আসে ফুলঝুড়ি তাদের নিজের মেয়ে নয়। ফুলঝুড়ি কুড়িয়ে পাওয়া সন্তান আর এই শুনে ফুলঝুরির মাথায় বাজ ভেঙে পড়ে। আপাতত এই নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। দেখা যাক আগামী দিনে ধারাবাহিকে আর কি কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment