Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

‘সর্বজয়া’ ধারাবাহিকে এবার নতুন টুইস্ট! দামি উকিল ঠিক করে এবার সবাইকে চমকে দেবে ‘সর্বজয়া’ অভিনেত্রী দেবশ্রী রায়! মুহূর্তে ভাইরাল ভিডিও

‘সর্বজয়া’ ধারাবাহিকে এবার নতুন টুইস্ট! দামি উকিল ঠিক করে এবার সবাইকে চমকে দেবে ‘সর্বজয়া’ অভিনেত্রী দেবশ্রী রায়! মুহূর্তে ভাইরাল ভিডিও

খুব বেশিদিন হয়নি জি বাংলার পর্দায় ‘সর্বজয়া’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই ধারাবাহিকের অনুগামীদের মন জয় করে নিয়েছে সিরিয়ালটি। এই সিরিয়াল দিয়েই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। প্রথমে টিআরপি তালিকায় ভালো স্থানের নাগাল পেতে একটু অসুবিধা হলেও এখন ধারাবাহিকটি নিজের জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছে।

সেই ভালো ফলাফল ধরে রাখার জন্যই এবার ধারাবাহিকের নির্মাতারা প্রতিনিয়ত নিত্যনতুন টুইস্ট আনার চেষ্টা করছেন সিরিয়ালের গল্পে। সেই মতই এবার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গিয়ে শক্ত হাতে রাশ ধরতে দেখা যাবে গৃহবধূ সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায়কে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল স্ত্রীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে সর্বজয়ার স্বামী সঞ্জয়। বর্তমানে হুইলচেয়ারে বসে দিন কাটছে তার। তাই সর্বজয়া কেবল বাড়ি নয়, পাশাপাশি অফিসের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। শিখে ফেলেছেন কম্পিউটার চালানোও।

আরও পড়ুন: পুতুলনাচ’কে বাঁচিয়ে রাখতে একাধিক উদ্যোগ কলকাতার ডলস থিয়েটারের

তবে এর মধ্যেই এবার হিংসুটে জাকে শায়েস্তা করতে দামি উকিল ভাড়া করতে দেখা গেল দেবশ্রী রায়কে।সদ্য প্রচার হওয়া একটি প্রোমোতে দেখা গেছে তার সরল, বোকা ভাই বিন্দ্রা হাজির হয়েছে উকিল নিয়ে। উকিল বাপ্পা চৌধুরীকে সর্বজয়া এনেছেন দেখে ইতিমধ্যেই চক্ষুচরকগাছ হয়ে গিয়েছে সকলের। বাকি ঘটনা দেখার জন্য তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment