Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

উচ্ছেবাবুকে ছেড়ে অন্য এক সুপুরুষ কে জড়িয়ে ধরল মিঠাই! ‘সিডের কষ্টটা বুঝতে পারছি’ মন্তব্য অনুরাগীদের, সিডের জন্য মন খারাপ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

উচ্ছেবাবুকে ছেড়ে অন্য এক সুপুরুষ কে জড়িয়ে ধরল মিঠাই! ‘সিডের কষ্টটা বুঝতে পারছি’ মন্তব্য অনুরাগীদের, সিডের জন্য মন খারাপ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা টেলিভিশন জগতে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। সিরিয়ালপ্রেমী মানুষ অথচ মিঠাই দেখেন না তেমন মানুষ আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। ধারাবাহিকে সিদ্ধার্থ ধীরে ধীরে মিঠাইয়ের প্রেমে পড়ছে, যা বেশ উপভোগ করছেন দর্শকরা। এই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। অন্যদিকে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনয় করছেন মিঠাইয়ের চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায়। অনস্ক্রিন উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন বেশ পছন্দ দর্শকদের। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী, তা এনারা দুজনেই স্বীকার করেন।

প্রায়ই বিভিন্ন রিল ভিডিও নিয়ে উপস্থিত হতে দেখা যায় পর্দার মিঠাইকে। ধারাবাহিকে মিঠাইয়ের বড় ভাসুর সোমের সাথে একাধিক রোমান্টিক রিল ভিডিও বানান সৌমিতৃষা। সেই নিয়ে নেটিজেনদের অভিযোগের শেষ নেই। তাদের দাবি তিনি কেন সিদ্ধার্থের সঙ্গে একটিও রিল ভিডিও বানান না? এর উত্তরে অভিনেত্রীর স্পষ্টই জানিয়ে দিয়েছেন আদৃত একেবারেই এইসব বানাতে পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়া বিষয়টাকে বিশেষ পছন্দ করেন না তিনি। তবে এরপরেও দর্শকদের চুপ করানো যায়নি। এবার একেবারে অন্য এক সুপুরুষের সাথে আলিঙ্গন করতে দেখা গেল মিঠাইকে।

সম্প্রতি রিয়াজ লস্করের সাথে একটি রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। ‘কুছ ভি নেহি হে ইয়ে জাহান, হ্যায় তো হ্যায় ইসমে জিন্দেগী’ গানে রোমান্টিক ভিডিও বানিয়েছেন এনারা। প্রায়ই সায়ক, রিয়াজ ও সৌমিতৃষাকে একসাথে দেখা যায়। তারা তিনজনই খুবই ভালো বন্ধু তা আগেই জানিয়েছেন অভিনেত্রী। রিয়াজ একজন ইউটিউব ব্লগার। নেটিজেনদের মধ্যে অনেকের ধারণা তিনি অভিনেত্রীর মনের মানুষ। তবে সেই বিষয়ে অভিনেত্রী নিজে যতদিন না জানাবেন ততদিন বিষয়টা ধারণাই থেকে যাবে।

আরও পড়ুন: ‘স্বামী’ যশ দাশগুপ্তকে পেয়ে বাকি সবাইকে ভুলছেন অভিনেত্রী নুসরত জাহান! আবারো বিচ্ছেদের জল্পনা অভিনেত্রীর জীবনে

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রিয়াজ লস্কর অভিনয় জগতে পা রাখতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় রিয়াজের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রায় রোজই বিভিন্ন গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন তিনি, যা ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রীর সাথে এমন রোমান্টিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করার পরই তা তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment