Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

পর্দায় একে অপরের চরম শত্রু! তবে ‘রিনি’ মিশমী দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘উর্মি’ অন্বেষা! দুজনের বন্ধুত্বে মুগ্ধ নেটিজেনরা, শুভেচ্ছায় ভাসলেন ‘উর্মি’ অন্বেষা

পর্দায় একে অপরের চরম শত্রু! তবে ‘রিনি’ মিশমী দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘উর্মি’ অন্বেষা! দুজনের বন্ধুত্বে মুগ্ধ নেটিজেনরা, শুভেচ্ছায় ভাসলেন ‘উর্মি’ অন্বেষা

জি বাংলায় এই মুহূর্তে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘এই পথ যদি না শেষ হয়’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। অপরদিকে পর্দায় তার শত্রু হিসেবে দর্শকরা দেখতে পাচ্ছেন টলিউড অভিনেত্রী মিশমী দাসকে। এর আগে একাধিক ধারাবাহিকে নায়িকার চরিত্রে তিনি থাকলেও এই ধারাবাহিকের খলনায়িকা মিশমী।

তবে পর্দায় অন্বেষার চরিত্র উর্মির সঙ্গে চরম শত্রুতা থাকলেও বাস্তবে এই দুই অভিনেত্রী যে অত্যন্ত কাছের বন্ধু সে কথা অনেকেই জানতেন না। কিন্তু এদিন পর্দার অভিনেত্রী মিশমী দাস এর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক লম্বা দৈর্ঘ্যের পোষ্টের মাধ্যমে তাকে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিতে দেখা গেল অভিনেত্রী অন্বেষা হাজরাকে।

যেহেতু মিশমী অন্বেষার বেশ খানিকটা আগে থেকেই অভিনয় জগতে রয়েছেন তাই তাকে সিনিয়র হিসেবে সম্বোধন করে অন্বেষা জানিয়েছেন যে মিশমীর কাজ দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। কারণ তিনি জানেন কতটা শারীরিক অসুস্থতা থাকার সত্ত্বেও একই রকম এনার্জি দিয়ে শুটিং চালিয়ে যান পর্দার খলনায়িকা।

আরও পড়ুন: রূপসী কন্যে!! কালো পোশাক খোলা চুলে এ যেন অন্য আলিয়া

বলাই বাহুল্য তাদের দুজনের বন্ধুত্ব দেখে মুগ্ধ হয়েছেন অনুগামীরা। পাশাপাশি মিশমীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় এদিন সোশ্যাল ভরিয়ে দিয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment