Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

“দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাড়িয়ে পড়েছে, এ তো যুদ্ধের আগেই গড়িয়ে পড়ে যাবে” – জনপ্রিয় অভিনেতা সৌরভের মহিষাসুর সাজ নিয়ে চরম খিলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়

“দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাড়িয়ে পড়েছে, এ তো যুদ্ধের আগেই গড়িয়ে পড়ে যাবে” –  জনপ্রিয় অভিনেতা সৌরভের মহিষাসুর সাজ নিয়ে চরম খিলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়

আর মাত্র কয়েকটা দিন। এই হাতেগোনা কয়েকদিন বাদেই আসবে সে পুণ্য তিথি। মহালয়ার বাদ্যি বেজে যাওয়া মানেই দেবীর আগমনের সূচনা ঘটে গিয়েছে। ঐদিন ভোর চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ। আর তারপরেই ছোট পর্দায় অসুর দলনির মহিষাসুর বধ। এটা তো হয়েই আসছে সেই দূরদর্শনের সময় থেকে। এরকম প্রভাতী অনুষ্ঠানের সূচনা ছোট পর্দার ক্ষেত্রে সর্বপ্রথম করেছিল দূরদর্শন। আর সেই ধারা এখনো বজায় রেখেছে প্রাইভেট চ্যানেল গুলি। প্রতিবছর চ্যানেলের তরফ থেকে মহালয়ার দিনে এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানের সম্প্রচার করা হয়। আর এই বিশেষ অনুষ্ঠান গুলিতে সেই চ্যানেলের অভিনেতা-অভিনেত্রীরাই অংশগ্রহণ করেন।

বাংলা বিনোদন মাধ্যমের প্রাইভেট চ্যানেল গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা। প্রত্যেক বছরের মতো এই বছরেও তাঁরা মহালয়ার পুন্য তিথিতে তাঁরা হাজির হবে তাঁদের চ্যানেলের বিশেষ প্রভাতী অনুষ্ঠান “যা চন্ডী” নিয়ে। এ অনুষ্ঠানে সিংহবাহিনী ত্রিনয়নী দশভূজার চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী সোনামনি সাহাকে। তবে কিছু দর্শক চেয়েছিলেন সোলাঙ্কিকে দেবী দশভূজার চরিত্রে দেখতে। সেই চাহিদা রাখা সম্ভব না হলেও সোলাঙ্কি কেও দেখতে পাওয়া যাবে ত্রিশূলধারিনী হিসেবে সোনামনির প্যারালাল চরিত্রে। এছাড়াও দেবীর বাকি আটটি চরিত্র দর্শকের সামনে তুলে ধরবেন স্টার জলসার বাকি আটজন অভিনেত্রী। যেমন সনাতনী পার্বতী সাজছেন ‘সাহেবের চিঠি’র ধারাবাহিকের চিঠি ওরফে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। অন্য দিকে ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ রয়েছেন ভয়ঙ্করী চামুণ্ডা রূপে। এরকমই আরো অভিনেত্রীরাই তুলে ধরেছেন দেবীর বাকি রূপগুলিও। তবে মহিষাসুরের চরিত্র দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা সৌরভ দাস কে। হ্যাঁ ঠিকই শুনেছেন, “মন্টু পাইলট” ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা সৌরভ।

এর আগে আমরা প্রমোতে সকলেই খেয়াল করছিলাম যে আমাদের খুবই পরিচিত একজন অভিনেতাই মহিষাসুর হয়েছেন। কিন্তু সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সৌরভকে নিয়ে একটি পোস্টার শেয়ার করা হয়। সেই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই শুরু হয়েছে চরম খিল্লি। একজন লিখেছেন, “এটা কে রে অসুর না তালপাতার সেপাই,”। আরেকজন লিখেছেন, “মন্টু, মন্টুর নায়িকা দুজনেই আছে দেখছি! বাহ বেশ সন্টু-মন্টু ব্যাপার”। এছাড়াও, “দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাড়িয়ে পড়েছে। এ তো যুদ্ধের আগেই গড়িয়ে পড়ে যাবে”, “মন্টু, মন্টুর নায়িকা দুজনেই আছে দেখছি! বাহ বেশ সন্টু-মন্টু ব্যাপার”, “হাওয়া দিলেই উড়ে যাবে”, “তাকালেই হাসি পাচ্ছে। পাড়ার বাচ্চাগুলোকে যেমন খুশি সাজো-তে যেরকম দেখতে লাগে, ঠিক ওরকম”, “পুরো কার্টুন” এরকমই আরো নানা ধরনের কথাবার্তা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স জুড়ে।

আরও পড়ুন: ‘মা কাকে বলে জান?’ বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মায়ের কথা স্যোশাল মিডিয়ায় তুলে ধরে ‘মা’ শব্দের ব্যাখ্যা করলেন বামাক্ষ্যাপা

প্রসঙ্গত অভিনেতা সৌরভ সম্পর্কে সৌরভ সম্পর্কে এর আগেও বহু কটাক্ষ শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁর বোনের সঙ্গে একটি আপত্তিকর ও বিতর্কিত একটি ভিডিও ভাইরাল হওয়ায় সেটি নিয়েও বেশ ভালই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই জনরোষ আজও কমেনি মানুষের। তাই মাঝেমধ্যেই কোন ছোটখাটো খুব দেখলেও দর্শক তাঁকে কটাক্ষ করতে ছাড়েন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment