Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

জুহি চাওলার ছেড়ে দেওয়া এই ছবিগুলির অফার লুফেই বলিউডে বাজিমাত করেছিলেন করিশমা! আজ জুহির জন্যই করিশমা এত বড়ো অভিনেত্রী

জুহি চাওলার ছেড়ে দেওয়া এই ছবিগুলির অফার লুফেই বলিউডে বাজিমাত করেছিলেন করিশমা! আজ জুহির জন্যই করিশমা এত বড়ো অভিনেত্রী

বলিউডে নব্বইয়ের দশকের নায়িকাদের কথা মাথায় এলেই জুহি চাওলার কথা উঠবেই। তিনি বলিউডের প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ‘সুলতানা’ ছবি হাত ধরে বলিউডের ডেবিউ হয়েছিল অভিনেত্রীর।

এরপর ১৯৮৮-তে ‘কেয়ামত সে কেয়ামত তাক’এ অভিনয় করার পর থেকেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। শোনা যায়, জুহি চাওলার না বলা ছবিগুলোতে অভিনয় করেই আজ বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন কারিশ্মা কাপুর।

কারিশ্মা কাপুর নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম হিট নায়িকা। যার প্রতিটা ছবি একের পর এক ব্লকবাস্টার হিট হয়েছে। ৫৪ বছর বয়সি জুহি চাওলা নিজের কেরিয়ারের হাই টাইমে যখন ছিলেন তখন একাধিক সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন। সেই অফারগুলো পেয়েছিলেন কারিশ্মা কাপুর, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে জানা যায়, সবকটি ছবিতেই তখন পরিচালকদের প্রথম পছন্দের অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। পরে তিনি না বলাতে সেই অফার যায় কারিশ্মার কাছে, যা অভিনেত্রীকে আজ জনপ্রিয়তার শিখরে বসিয়ে রেখেছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনা বন্ধ করতে একগুচ্ছ পরিকল্পনা রাজ্য পরিবহণ দপ্তরের, জারি হবে কড়া নির্দেশিকা

‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দিল পে মাত লে ইয়ার’, ‘বাস্তব’, ‘কাভি হা কাভি না’র মত ছবিগুলোর অফার একসময় ফিরিয়ে দিয়েছিলেন জুহি চাওলা। আর শেষ পর্যন্ত সেইসব ছবিগুলোতে অভিনয় করতে দেখা গিয়েছিল কারিশ্মা কাপুরকে। যা নিঃসন্দেহে বলিউডের ব্লকবাস্টার হিট সিনেমাগুলোর মধ্যে অন্যতম। বলাই বাহুল্য, এই সমস্ত ছবিগুলোর অফার ফিরিয়ে দিয়ে অভিনেত্রী ভুল করেছিলেন, যা হয়তো পরে তিনি নিজে বুঝতে পেরেছিলেন। ২০২১ সালেই ‘শর্মাজি নামকিন’ ছবিতে শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল জুহি চাওলাকে। এরপর আবার কবে তিনি বড়পর্দায় আবির্ভূত হবেন তা জানা নেই। তবে এটুকু বলাই যায়, শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই দুই বলি নায়িকা দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story