Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উদ্যোগ, হিমঘর থেকে আলু বেরোবে ২৬ টাকা প্রতি কিলো দরে

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উদ্যোগ, হিমঘর থেকে আলু বেরোবে ২৬ টাকা প্রতি কিলো দরে

আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী রাজ্য। আলুর দাম কমাতে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে বিক্রির জন্য হিমঘর থেকে ২৬ টাকা কেজি দরে জ্যোতি আলু সরবরাহ করবেন ব্যবসায়ীরা। শনিবার হুগলির হরিপালে জেলার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ভালো Telebhaja কোথায় পাই, বলতে পারেন ?

বেচারাম মান্না জানিয়েছেন, নতুন আলু বাজারে না আসা পর্যন্ত এই দামে খুচরো বাজারে আলু সরবরাহ চালিয়ে যাওয়া হবে বলে ব্যবসায়ীরা কথা দিয়েছেন। খুচরো বাজারে কত দামে আলু বিক্রি হচ্ছে, সেদিকে নজর রাখবে প্রশাসন। বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ করা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, এরকম কোনও নিষোধাজ্ঞার কথা সরকার জানায়নি।
সোমবার থেকে হিমঘরের আলু ২৬ টাকা কেজি দরে বাজারে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার থেকে তা বাজারে বিক্রি হবে। এখন হিমঘর থেকে ২৭-২৮ টাকা কেজি দরে আলু বের হচ্ছিল। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকার অনেক খুচরো বাজারে ৩৪-৩৫ টাকা দাম নেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে আলু ব্যবসায়ীদের সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে দাম না কমালে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার হরিপালে হুগলি জেলার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণনমন্ত্রী। কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে মূলত হুগলি থেকেই আলু সরবরাহ হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory