Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

২ লাখের Iphone থেকে মুছে গেছে ৭০০০ ছবি,৫০০ ভিডিও! সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ সুপারস্টার মিমি চক্রবর্তীর, ‘টিকটক না করে এলাকার উন্নতি করুন’, তুমুল ট্রোল নেটিজেনদের

২ লাখের Iphone থেকে মুছে গেছে ৭০০০ ছবি,৫০০ ভিডিও! সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ সুপারস্টার মিমি চক্রবর্তীর, ‘টিকটক না করে এলাকার উন্নতি করুন’, তুমুল ট্রোল নেটিজেনদের

মাস কয়েক আগে বাজারে আইফোনের নতুন মডেল লঞ্চ হতেই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তা কিনে ফেলেছিলেন। এই ফোন কেনার খবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই এবার বেশ বিপাকে পড়তে হলো তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আচমকাই তার ফোনের গ্যালারি থেকে 7000 ছবি এবং প্রায় 500 ভিডিও মুছে গিয়েছে। কিভাবে তা ফেরত পাবেন তা জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাপল কর্তৃপক্ষর দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ইতিমধ্যেই।

তবে এরপরই সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার সম্মুখীন হতে হয় মিমি চক্রবর্তীকে। তার অনুগামীদের কেউ কেউ তিনি কীভাবে ওই ফটো এবং ভিডিওগুলি ফেরত পেতে পারেন তার সম্ভাবনার কথা বললেও নেটিজেনদের একটি বড় অংশ রীতিমতো ট্রোল করেছেন অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘যে বাবা, সেই জেঠু, আবার শ্বশুরও’, দাদার কঠিন গুগলির নিমেষে জবাব দিল ঊর্মি! চোখ ছানাবড়া সৌরভের, মুগ্ধ সৌরভ দিলেন বিশেষ আর্শীবাদ, দাদার প্রশ্নে উর্মির জবাবে মুগ্ধ নেটিজেনরা

প্রসঙ্গত মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি তৃণমূল সাংসদও। তাই এলাকার উন্নয়নের দিকে নজর দেওয়া ও মানুষের পাশে দাঁড়ানো উচিত তার এমন কথা বলতে দেখা গিয়েছে অনেককেই তার পোস্টের কমেন্ট বক্সে ।

প্রসঙ্গত অভিনেত্রী টিকটক এবং ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। তবে এদিন অনেকেই তাকে টিকটক কম করে তার রাজনৈতিক দায়িত্ব পালনের উপদেশ দিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment