Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

৪৫ বছর বয়সে আবার মা হতে চলেছেন বাংলার মেয়ে সুপারস্টার রানি মুখার্জি! মা ও সন্তানের মাঝে বাঁধা স্বামী আদিত্য, মুখ খুললেন অভিনেত্রী

৪৫ বছর বয়সে আবার মা হতে চলেছেন বাংলার মেয়ে সুপারস্টার রানি মুখার্জি! মা ও সন্তানের মাঝে বাঁধা স্বামী আদিত্য, মুখ খুললেন অভিনেত্রী

খুব শীঘ্রই তিন থেকে চার হতে চলেছেন রানি মুখার্জ্জী ও আদিত্য চোপড়া। কাপিল শর্মার শো’তে এসে অভিনেত্রী নিজেই জানালেন সেকথা। ১৯শে নভেম্বর শুক্রবার মুক্তি পেল ‘বান্টি বাবলি ২’। সম্প্রতি সেই ছবির প্রমোশনের জন্য কাপিল শর্মা শো’তে সাইফ আলি খানের সঙ্গে এসেছিলেন রানি মুখার্জ্জী। সেখানেই এমন কথা জানিয়েছেন তিনি।

‘হাম তুম’ জুটিকে দীর্ঘদিন পর পর্দায় একসাথে দেখতে পেয়ে খুশি দর্শকরা। যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বান্টি বাবলি ২’। তবে এই ছবিতে রানি মুখার্জ্জীর বিপরীতে অভিষেক বচ্চনের পরিবর্তে দেখা মিলবে সাইফ আলি খানের। সেই ছবির প্রমোশনে এসে এই দুই অভিনেতা অভিনেত্রী আড্ডা দিলেন মন খুলে।

আড্ডা দেওয়ার মাঝেই নিজের ছয় বছরের মেয়ে আদিরার কথা বলেন অভিনেত্রী। তার কথায় বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় আদিরা এখন থেকেই গোটা বাড়ির লোকের উপর নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি চান ছোট্ট কেউ একজন তাদের পরিবারের আসুক যে আদিরার রাজত্বে ভাগ বসাতে পারবে। অর্থাৎ অভিনেত্রীর কথায়, তার মেয়ে সকলের সাথে মিলেমিশে থাকুক সেটাই তিনি চান।

আরও পড়ুন: প্রথম কেমো নিয়েই শুটিংয়ের সেটে “Real fighter” ঐন্দ্রিলা শর্মা

তবে তিনি এও জানান, তার এই ইচ্ছেতে বাধ সেধেছেন তার স্বামী-পরিচালক আদিত্য চোপড়া। তিনি এদিন তার এই কথার মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। এদিন কাপিল শর্মার শো’তে অভিনেত্রীর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সাইফ আলি খান ও কাপিল শর্মা।

অভিনেত্রী নিজের জীবন নিয়ে চর্চা বিশেষ পছন্দ করেননা। সোশ্যাল মিডিয়া থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই দূরেই রেখেছেন অভিনেত্রী। ২০১৪ সালে চুপিসাড়েই যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরের বছরই তাদের মেয়ে আদিরার জন্ম হয়। তবে খুব শীঘ্রই তারা তিনজন থেকে চারজন হলেও হতে পারেন সেই ইঙ্গিতই এদিন দিলেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment