Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

পর্দার মিঠাইকে ফর্মালে দেখে মুগ্ধ নেটিজেনরা, পর্দার মিঠাই আর বাস্তবের সৌমিতৃষার কিন্তু আকাশ পাতাল তফাৎ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

পর্দার মিঠাইকে ফর্মালে দেখে মুগ্ধ নেটিজেনরা, পর্দার মিঠাই আর বাস্তবের সৌমিতৃষার কিন্তু আকাশ পাতাল তফাৎ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলা ধারাবাহিকের জগতে এক নম্বর স্থান অধিকার করে রয়েছে জি বাংলার ‘মিঠাই’। শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে টিআরপির দৌড়ে এক নম্বর স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অর্থাৎ নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা কুন্ডু। এই চরিত্র সৌমিতৃষাকে দর্শকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেন আদৃত রায়। সিদ্ধার্থ মোদকের চরিত্রে তার অভিনয়ও নজর কেড়েছে সকলেরই। অনস্ক্রিন মিঠাই ও সিদ্ধার্থের রসায়ন বেশ পছন্দ মিঠাই অনুরাগীদের।

বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিক সিরিয়াল প্রেমীদের সবথেকে পছন্দের একটি ধারাবাহিক। রোজ তারা সময় করে ঠিক টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েন মিঠইকে দেখার জন্য। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সৌমিতৃষাও বিপুল জনপ্রিয় হয়েছেন সকলের মধ্যে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা অসংখ্য। তার শেয়ার করা যে কোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তার বানানো একটি রিল ভিডিও নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে এবং তার অনুরাগীদের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

সম্প্রতি পর্দার মিঠাইকে একেবারে সাদা শার্ট এবং কালো কোট প্যান্টে দেখা গিয়েছে। সব সময় শাড়ি পড়ে থাকা ও ইংরেজি বলতে না পারা মিঠাইকে এমন ফর্মাল পোশাকে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তার এই লুকে মুগ্ধ তার অনুরাগীরাও। সম্প্রতি এই পোশাকেই একটি রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন অভিনেত্রী। যা ভাইরাল হয়েছে নিমেষে।

আরও পড়ুন: মুক্তি পেল ‘KGF চ্যাপ্টার ২’ এর ট্রেলার, সালমান খানের সব রেকর্ড ভেঙে দিলো নিমেষেই, ছবির ট্রেলার দেখেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী একেবারে ফর্মাল পোশাকে শুধু মিউজিকের সঙ্গে একটি রিল ভিডিও বানিয়েছেন। বোঝাই যাচ্ছে কেউ একজন ভিডিওটি তুলে দিয়েছেন অভিনেত্রী কে। ভিডিওটি শুরু হওয়া মাত্রই অভিনেত্রী নিজের ব্লেজারের হাতা ঠিক করতে করতে এগিয়ে আসছেন ক্যামেরার দিকে। ক্যামেরার সামনে এসে সৌমিতৃষা মিষ্টি করে হেসে চোখ মারলেন, আর তাতেই মুগ্ধ নেটিজেনরা। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ” মিঠাই যখন সৌমিতৃষার মতো পোশাক পরে।” সম্প্রতি অভিনেত্রীর এই লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment