Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

শ্রাবন্তীর সংসারে ফের নামলো ঝড়, একসাথে থাকছেন না রোশন ও শ্রাবন্তী!

শ্রাবন্তীর সংসারে ফের আসলো ঝড়। আবার ভাঙতে চলেছে শ্রাবন্তীর সংসার।

শ্রাবন্তীর সংসারে ফের নামলো ঝড়, একসাথে থাকছেন না রোশন ও শ্রাবন্তী!

শ্রাবন্তীর সংসারে ফের ঝড়। আবার ভাঙতে চলেছে শ্রাবন্তীর সংসার। টলিপাড়ার অলিগলিতে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার সাথে সাথেই দানা বেঁধেছে বহু জল্পনা। তবে সম্প্রতি সেই গুঞ্জনে সায় দিলেন শ্রাবন্তীর স্বামী রোশন নিজেই। যদিও স্পষ্টভাবে কোনও মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোশন জানিয়েছেন, “পুজোর আগে থেকেই বেশ কয়েকদিন আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি।” কিন্তু কেন থাকছেন তাঁরা আলাদা? সে সম্পর্কে স্পষ্টভাবে কোনও মন্তব্য করেননি তিনি। গত বছরই চার হাত এক করেছিলেন দুজনে। চলতি বছরে করোনার কারণে নিজেদের বিবাহবার্ষিকী বড় করে পালন করতে পারেননি তাঁরা। সম্প্রতি রোশনের নতুন জিমের উদ্বোধনেও ছিলেন শ্রাবন্তী। ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া শেয়ারও করেন তিনি। এমনকী, দশমীতে সিঁদুরও খেলেন তিনি। রোশনকে সেই নিয়ে প্রশ্ন করায় তিনি জানান তাঁরা আলাদা থাকছেন পুজোর আগে থেকেই। যদিও তার কারণ স্পষ্টভাবে জানাননি দুজনের কেউই। সম্প্রতি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে রোশনের সঙ্গে তাঁর সব ছবি ডিলিট করে দিয়েছেন। যার কারণে তাঁর ভক্তদের আশঙ্কা ফের সংসার ভাঙতে চলেছে অভিনেত্রীর।

প্রসঙ্গত, রোশনের সঙ্গে বিয়ের আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। একটি ছেলেও রয়েছে তাঁদের। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। এরপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। কিন্তু বিয়ের এক বছরের মাথায় ডিভোর্স দিয়ে দেন তাঁকে। তৃতীয়বারে আলাপ হয় রোশনের সঙ্গে।

আরও পড়ুন: ‘এবার ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়লো ‘কাশ্মীর ফাইলস’! নতুন ইতিহাস গড়ল ‘দ্য কাশ্মীর ফাইলস’! পুরনো সব রেকর্ড ভেঙে চুরমার, ফের নতুন রেকর্ড গড়ল ছবিটি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment