Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

পর্দায় নয়, হাতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি পর্দার অপু! বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে চোট পেলেন অভিনেত্রী সুস্মিতা দে

পর্দায় নয়, হাতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি পর্দার অপু! বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে চোট পেলেন অভিনেত্রী সুস্মিতা দে

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে হাতে গুরুতর চোট নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতলে। তবে জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন তিনি। পরপর দু’বার একই হাতে, একই জায়গায় চোট লাগার ফলেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে।

‘অপরাজিতা অপু’ জি বাংলার অন্যতম ধারাবাহিক যেটি থেকে থেকে টেক্কা দেয় ‘মিঠাই’কে। এই ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে’র প্রাণবন্ত অভিনয় খুব অল্প সময়ের মধ্যেই তাকে দর্শকমহলে পরিচিতি এনে দিয়েছিল। বর্তমানে দর্শকদের মধ্যে এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।

জানা গিয়েছে, কিছুদিন আগে পর্যন্ত হাতে চোট নিয়েই শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয়বার ঐ একই হাতের, একই জায়গায় গুরুতর চোট লাগায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল অভিনেত্রীকে। তাই সেইসময়ে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সম্প্রতি হাসপাতাল থেকেই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যা থেকেই জানা গিয়েছে অভিনেত্রী হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ‘ভরাট বুক, উঁচু নিতম্ব’! ‘মা শ্রীদেবীর মতোই প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর’, অভিযোগ নেটিজেনদের, নোংরা কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে পড়ে গিয়ে হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি। সেই কারণেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন বলেই জানিয়েছেন তিনি। বর্তমানে তাকে ছাড়াই চলছে ‘অপরাজিত অপু’র শুটিং। তবে অভিনেত্রী জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে শুটিং সেটে ফিরবেন তিনি। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই সমস্ত নেটিজেনরা এবং তার অনুরাগীরা তার দ্রুত সুস্থ হওয়ার কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

ধারাবাহিকে কয়েকদিন আগেই গুন্ডাদের হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল পর্দার অপু। এরপরেই তার স্বামী দিপু ঠিক করে নেয় সে অপুকে আর বাড়ির বাইরে চাকরি করতে দেবে না, কারণ বাড়ির বাইরেটা তার জন্য নিরাপদ নয় বলেই মনে করে সে। এই পরিস্থিতিতে সমস্ত বাধা কাটিয়ে এখন অপু চাকরির পরীক্ষা দিয়েছে তার শ্বাশুড়ীর হাত ধরেই। এবার সে সংসার ও চাকরি দুই সামলাবে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই পোশাক পরিবর্তন করে বিতর্কের মুখে পটল কুমার গানওয়ালার পটল অর্থাৎ হিয়া দে, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment