Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই পোশাক পরিবর্তন করে বিতর্কের মুখে পটল কুমার গানওয়ালার পটল অর্থাৎ হিয়া দে, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই পোশাক পরিবর্তন করে বিতর্কের মুখে পটল কুমার গানওয়ালার পটল অর্থাৎ হিয়া দে, ভাইরাল ভিডিও

বর্তমানে টেলিভিশনে ছোটপর্দার আরেকজন অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী হলেন অভিনেত্রী হিয়া দে। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা সেই ছোট্ট পটল এখন বর্তমানে যুবতীতে পরিণত হয়েছে। আর সেই ধারাবাহিকের পটল অর্থাৎ হিয়া দে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ। তার জনপ্রিয়তা এখন বহুদূর পর্যন্ত ছড়িয়েছে।

ইনস্টাগ্রামে দারুন অ্যাক্টিভ। মাঝেমধ্যেই রিল ভিডিও বানিয়ে আপলোড করতে থাকে হিয়া আর সেগুলোই মাঝেমধ্যে ভাইরাল হয়ে পড়ে মিডিয়াতে। এছাড়া স্টার জলসার ধারাবাহিক ফেলনাতেও অভিনয় করেছে হিয়া। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে মাঝেমধ্যে ট্রোল ও হয়ে থাকে। বর্তমানে তাকে আর শিশুশিল্পী বলা চলে না পাকাপাকি অভিনেত্রী হয়ে ওঠে হিয়া। সোশ্যাল মিডিয়াতেও তার ভক্তসংখ্যা প্রচুর। এত অল্প বয়সেই নিজের দুর্দান্ত অভিনয় এর মাধ্যমে দর্শকদের নজর কেড়েছে সে। এছাড়াও টলিউডের বড় পর্দায় নির্ভয়া ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছে হিয়া।

ইনস্টাগ্রামে মূলত রিল ভিডিওর জন্য জনপ্রিয় সে। তবে তার বিভিন্ন রিল ভিডিও নিয়ে মাঝেমধ্যে কটাক্ষ করেন নেটিজেনরা। ট্রোলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে তার ছোট পোশাকের কারণে। তাকে মাঝেমধ্যেই সমালোচনার শিকার হতে হয়।

আরও পড়ুন: জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

সম্প্রতি কিছুদিন আগে নিজের একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছে হিয়া। এই ভিডিওতে একটি পোষাকের ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটির প্রথমে হিয়াকে একটি লাল রঙের টপ পরে দেখা গিয়েছে তার পরেই তার কিছুক্ষণের মধ্যেই সে পোশাক বদলে একটি শাড়ি প’রে হাজির হয়েছে ভিডিওতে। শাড়ির সঙ্গে পড়েছিল মানানসই ব্লাউজ এবং গয়না। বর্তমানে এই ভিডিও নিয়ে রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment