Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

হুইলচেয়ারে বসা সর্বজয়ার স্বামী সঞ্জয়কে সিঁড়ি দিয়ে ঠেলে দিল ভিলেন! ‘সর্বজয়া’র নতুন প্রোমো দেখে এবার শিউরে উঠলেন দর্শকরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

হুইলচেয়ারে বসা সর্বজয়ার স্বামী সঞ্জয়কে সিঁড়ি দিয়ে ঠেলে দিল ভিলেন! ‘সর্বজয়া’র নতুন প্রোমো দেখে এবার শিউরে উঠলেন দর্শকরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘সর্বজয়া’ যে ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরে এসেছেন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। দেবশ্রী অভিনীত ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও মোটামুটি ভালই ফলাফল করছে। তবে এবার চ্যানেল থেকে প্রকাশিত হওয়া নতুন প্রোমো শিহরিত করল ধারাবাহিকের দর্শকদের।

প্রসঙ্গত এর আগে ধারাবাহিকের গল্প অনুযায়ী সর্বজয়াকে এক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে পঙ্গু হয়ে যায় তার স্বামী সঞ্জয়। এবার ধারাবাহিকের ভিলেনের চক্রান্তে দেখা গেল সিঁড়ি থেকে হুইল চেয়ারে বসা সঞ্জয়কে ঠেলে ফেলে দিচ্ছে ধারাবাহিকের ভিলেন। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ার পর্দায় এই প্রোমো দেখে যারপরনাই চমকে উঠেছেন ‘সর্বজয়া’ ধারাবাহিকের অনুগামীরা।

এদিন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া এই প্রোমোতে দেখা গিয়েছে বাড়ির বেশ কিছু সদস্যের সঙ্গে একটি বলিউডি গানের তালে পা মেলাচ্ছিলেন সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায়। কিন্তু হঠাৎই তিনি দেখতে পান ভিলেন অর্থাৎ শ্যালক দোতলার বারান্দা দিয়ে তার স্বামীর সঞ্জয়ের হুইলচেয়ার ঠেলে নিয়ে আসছে। তার পরেই সকলকে চমকে দিয়ে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয় সে সঞ্জয়ের হুইল চেয়ার। তবে স্বামীকে বাঁচানোর জন্য ছুটে যেতে দেখা দিয়েছে সর্বজয়া অর্থাৎ দেবশ্রী রায়কে।

আরও পড়ুন: বিশাল আকৃতির পাইথনের গালে চুমু খেলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, ভাইরাল ভিডিও

তাই এখন অনুগামীদের মধ্যে প্রশ্ন উঠছে সর্বজয়া তার স্বামীকে বাঁচাতে পারবে কিনা সেই নিয়ে। বলাই বাহুল্য সকল এখন অধীর আগ্রহে এপিসোডটি টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment