Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

বিশাল আকৃতির পাইথনের গালে চুমু খেলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, ভাইরাল ভিডিও

বিশাল আকৃতির পাইথনের গালে চুমু খেলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, ভাইরাল ভিডিও

বর্তমান টেলিভিশনের ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন দিব্যজ্যোতি দত্ত। ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তার জনপ্রিয়তা ঘটেছে দর্শক মহলে। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে। সেখানে সূর্যের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। যেখানে অভিনয় করার মাধ্যমে বিপুল পরিমাণ জনপ্রিয়তা এবং দর্শকদের ভালবাসা পেয়েছেন তিনি। সম্প্রতি অভিনেতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল। সেই ছবি দেখে অবাক হয়ে গেছে প্রত্যেক নেটিজেন।

বাংলা একটি প্রচলিত কথা রয়েছে সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু। এবার সেই প্রবাদকে কিছুটা সত্যি করলেন দিব্যজ্যোতি। তবে যে সে সাপ নয় সোজা পাইথনের গালে চুমু খেলেন দিব্যজ্যোতি। ছবিতে দেখা যাচ্ছে পাইথনের সাইজ ইয়া বড়। এত বড় পাইথন কে নিজের হাতেই ধরতে পারছেন না দিব্যজ্যোতি। তবুও গলায় জড়িয়ে হাসিমুখেই পাইথনের শরীরে চুমু খেলেন তিনি। একদম সাধারণভাবে পাইথনকে জড়িয়ে রেখেছেন তিনি।

সেই ভিডিও আপলোড করে অভিনেতা ক্যাপ্টেন এ লিখেছেন ‘সবথেকে সুন্দর এবং নিরীহ পাইথন’। হাজার হাজার মানুষদের এই ছবি লাইক করেছেন এবং অসংখ্য মানুষ কমেন্টও করেছেন। আসলে এই মুহূর্তে ব্যাংককে রয়েছেন দিব্যজ্যোতি। পুজোর ছুটিতেই সপরিবারে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন অভিনেতা। বিভিন্ন ছবি ভিডিও শেয়ার করছেন কখনো নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে কখনো সাফারি পার্কে বিভিন্ন ছবি শেয়ার করছেন দর্শকদের সঙ্গে।

আরও পড়ুন: ‘আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি’! নিজের রাজনৈতিক অবস্থান এবার স্পষ্টভাবে প্রকাশ্যে জানিয়ে দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য, এবার মুখ খুললেন অভিনেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment