Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

সুবানের সাথে নিজের বিয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিয়াসা রায়, বিচ্ছেদের পথে সুবান-তিয়াশার সম্পর্ক? প্রথমবার সুবানকে নিয়ে মুখ খুলল তিয়াসা, ভাইরাল ভিডিও

সুবানের সাথে নিজের বিয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিয়াসা রায়, বিচ্ছেদের পথে সুবান-তিয়াশার সম্পর্ক? প্রথমবার সুবানকে নিয়ে মুখ খুলল তিয়াসা, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিয়াসা রায়। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ ঘটেছে অভিনেত্রীর। কৃষ্ণকলি ধারাবাহিক তিয়াসাকে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে। বর্তমানে তিনি দর্শকদের মাঝে টেলিভিশন জগতের একটি পরিচিত মুখ। মাঝে মাঝেই তিয়াসা তার স্বামী সুবানের সাথে তার বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ নিয়ে চর্চায় উঠে আসেন। এবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। নিজের ঘুরতে যাওয়ার নানা ছবি রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। শুটিং সেট থেকেও নানা মুহূর্ত ভাগ করে নেন তার ভক্তদের সাথে। যা ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই নেটদুনিয়ায় তা বেড়ে গিয়েছে অনেকটাই। তবে থেকে থেকেই শোনা যায় অভিনেত্রীর নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে খুব শীঘ্রই। এই কথা কি সত্যি? তাই এবার নিজেই জানালেন পর্দার শ্যামা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের রটনাটা পুরোপুরি গুজব। তারা একসাথে বেশ ভালই আছেন। আর এই সমস্ত গুজবকে তারা স্পোর্টিংলিই নেন। মজাও পান প্রচুর। এই সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার স্বামী সুবানকে নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে যার উত্তর তিনি ঠিক ঠিক দিয়েছেন। তিনি এও বলেছেন, তিনি কোন ভুল করলে সুবান তাকে সঠিকটা বলে দেয় এবং শিখিয়ে দেয়। শেষে অভিনেত্রী নিজে স্বীকার করে নিয়েছেন একসাথে থাকতে গেলে মনোমালিন্য একটু হবেই, সেটা স্বাভাবিক।

আরও পড়ুন: “পুরনো প্রেম আবার জোড়া লাগল নাকি?” – ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের ৬ মাসের মধ্যেই আবার একসাথে অভিনেতা রোহন সৃজলা! দুজন দুজনের হাত ধরে ক্যামেরাবন্দি হলে প্রশ্নের ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়

তবে তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই খবরটা একেবারেই সত্যি নয় বলেই দাবি অভিনেত্রীর। এদিন এই সাক্ষাৎকারে খাওয়া-দাওয়ার পাশাপাশি একেবারে জমিয়ে আড্ডা দিলেন টিভি অভিনেত্রী তিয়াসা রায়। তবে কথাতেই আছে ‘যা রটে তার কিছুটা তো বটে’, এক্ষেত্রে অভিনেত্রীর সাথে তার স্বামী সুবানের সত্যি বিবাহবিচ্ছেদ হবে কিনা তা সময়ই বলবে। তবে বলাই বাহুল্য, বর্তমানে তিয়াসা নিজের কাজ নিয়ে এবং কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment