Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
7 July 2026

‘আমার ও নুসরতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, নুসরতকে আমি এখনও ভালোবাসি’- বিচ্ছেদের পর এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন সহবাস সঙ্গী নিখিল জৈনের

‘আমার ও নুসরতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, নুসরতকে আমি এখনও ভালোবাসি’- বিচ্ছেদের পর এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন সহবাস সঙ্গী নিখিল জৈনের

সোশ্যাল মিডিয়ার দৌলতে টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহানের সঙ্গে তার প্রথম স্বামী নিখিল জৈনের সম্পর্কের কথা সকলেরই জানা। প্রসঙ্গত 2019 সালে তুরস্কে ধুমধাম করে বিয়ে করেছিলেন নিখিল এবং নুসরত। সে বিয়েতে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে নুসরতের একাধিক ঘনিষ্ঠ কাছের মানুষেরা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কের তিক্ততার কথা প্রকাশ্যে চলে আসে।

এরপর একসময় জানা যায় নিখিলের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে বালিগঞ্জে একটি ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কটাক্ষ করে একাধিকবার পোস্ট শেয়ার করতে দেখা গেছে নিখিল এবং নুসরত দুজনকেই।

বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী দাবি করেছিলেন নিখিল কেবলমাত্র তার সহবাসের সঙ্গী এবং তাদের বিয়েটি বৈধ নয়। সম্প্রতি আদালতও সেই রায় দিয়ে জানিয়েছে ডিভোর্স নয় বরং অ্যানালমেন্ট এর মাধ্যমে বিচ্ছেদ হবে নিখিল এবং নুসরতের। পাশাপাশি অভিনেত্রী নিখিলের থেকে যে কোনো খোরপোষ নিতে পারবেন না সে কথাও জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন: ২০০০ কোটি টাকার মালিক অক্ষয়! তবু ছেলে আরভকে সামান্য টাকা হাত খরচ দেন অক্ষয়, নিজের ছেলেকে অক্ষয় কুমার অর্থের মূল্য বুঝিয়েছেন

তবে এবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এক সাক্ষাৎকারে মুখ খুলে নিখিল জৈন জানালেন নুসরত জাহানকে আজও তিনি ভালোবাসেন। তবে যে নুসরত জাহান এর সঙ্গে তিনি প্রেমে পড়েছিলেন, সেই নুসরতের সঙ্গে এখনকার নুসরত এর কোন মিল নেই বলে অভিযোগ তার। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন সন্তান এবং অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত সুখী থাকুক এমনটাই তিনি চান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment