Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘বাড়ি থেকে বের করে দেবে’, বউ ডোনার ভয়ে বিছানায় যা কখনও রাখেন না সৌরভ! বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

‘বাড়ি থেকে বের করে দেবে’, বউ ডোনার ভয়ে বিছানায় যা কখনও রাখেন না সৌরভ! বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’ যেখানে সঞ্চালকের ভূমিকায় দর্শকরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। সম্প্রতি একটি এপিসোডে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন টলিউডের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বরা। সেখানেই খেলতে এসেছিলেন টলিউড অভিনেত্রী ‘বকুল কথা’ খ্যাত উষসী রায়।

সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রী যেমন নানান প্রশ্নের উত্তর দেন, তেমনই দাদার উদ্দেশ্যেও নানান ধরনের ব্যক্তিগত প্রশ্ন ছুঁড়ে দিতে দেখা গিয়েছে তাকে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার টিভির পর্দায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন সৌরভ গাঙ্গুলী।

অভিনেত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন বিছানায় তিনি কখনো ভেজা তোয়ালে রাখেন কিনা। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কারোর নাম না করেই মহারাজ জানান যদি এটা তিনি করেন তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। বলাই বাহুল্য নেটিজেনদের মোটেও বুঝে নিতে অসুবিধা হয়নি যে তিনি নাম না করে আসলে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকেই বুঝিয়েছেন।

আরও পড়ুন: ভাঙ্গন ধরেছে নুসরত-মিমির বন্ধুত্বে? সোশ্যাল মিডিয়ায় অবশেষে সব জল্পনা নিয়ে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

বলাই বাহুল্য গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে। টবর দর্শকদের একটি বড় অংশ ধন্যবাদ জানাচ্ছেন উষসীকে সৌরভ গাঙ্গুলীর থেকে ব্যক্তিগত প্রশ্নের উত্তর আদায় করতে পারার জন্য। পাশাপাশি সৌরভের উত্তর শুনে হাসির রোল উঠতে দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment