Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

ভাঙ্গন ধরেছে নুসরত-মিমির বন্ধুত্বে? সোশ্যাল মিডিয়ায় অবশেষে সব জল্পনা নিয়ে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

ভাঙ্গন ধরেছে নুসরত-মিমির বন্ধুত্বে? সোশ্যাল মিডিয়ায় অবশেষে সব জল্পনা নিয়ে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের দৌলতের টলিউড অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীর মধ্যেকার বন্ধুত্বের কথা সকলেই জানেন। রাজনীতির ময়দান থেকে অভিনয় জগত- এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন তাঁরা। তবে সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন শোনা গিয়েছিল যে মিমি এবং নুসরতের মধ্যে আগেকার মতো বন্ধুত্ব আর বজায় নেই।

বরং বেশ দূরত্বের সৃষ্টি হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছিল তুরস্কে নিজে দাঁড়িয়ে নুসরতের সঙ্গে নিখিলের বিয়ে দিয়েছিলেন মিমি। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে নুসরত টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে থাকতে শুরু করেন। তারপরেই মিমি নুসরতের বন্ধুত্বে ভাঙন ধরে। পাশাপাশি নুসরতের সন্তান ঈশানের জন্মের পরেও তাকে দেখতে যাননি মিমি।

তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো শেয়ার করতে দেখা গেল অভিনেত্রী নুসরত জাহানকে। সেই ফটোতে তিনি নিজে না থাকলেও দেখা যাচ্ছিল অভিনেতা যশ দাশগুপ্ত। যিনি টিভিতে মিমির সঙ্গে তার একটি নাচের দৃশ্য দেখছিলেন।

আরও পড়ুন: ইউটিউব ছেড়ে এবার বলিউডে পা রাখছেন ক্যারি মিনাটি, বিশেষ প্রাপ্তি অজয় দেবগন এবং অমিতাভ বচ্চন

ক্যাপশন এর মাধ্যমে ড্যাডি এবং মাসি এই দুটি শব্দ উল্লেখ করতে দেখা যায় নুসরতকে। বলাই বাহুল্য তার অনুগামীরা মনে করছেন এই ফটোর মাধ্যমেই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বটা ঠিক আগের মতোই রয়েছে তার। এবং এভাবেই মুখ না খুলে অভিনেত্রী জবাব দিয়েছেন টলিউডের অন্দরের সমস্ত জল্পনার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment