Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

উর্মির দিক থেকে চোখ সরছে না সাত্যকির, Zee Bangla’র সিরিয়ালে উর্মিকে আদর করার ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে তুমুল ভাইরাল

উর্মির দিক থেকে চোখ সরছে না সাত্যকির, Zee Bangla’র সিরিয়ালে উর্মিকে আদর করার ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে তুমুল ভাইরাল

সিরিয়াল প্রেমীদের কাছে তাদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’। স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই ধারাবাহিকে উর্মিও সাত্যকির অনস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই হিট দর্শকদের মাঝে। একেবারে এক মধ্যবিত্ত পরিবারের গল্প বলে এই ধারাবাহিক। যার কারণেই সাধারণ মানুষও এই গল্পের সাথে নিজেদের দৈনন্দিন জীবনের বেশ কিছু মিল খুঁজে পান।

এই ধারাবাহিকে উর্মি অর্থাৎ অন্বেষা হাজরার প্রাণবন্ত অভিনয় আরো বেশি জীবন্ত করে তুলেছে এই ধারাবাহিককে। তার বিপরীতে সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জ্জী। সাত্যকির চরিত্রে তার গুরুগম্ভীর অভিনয় ইতিমধ্যেই মন ছুঁয়েছে সকলের। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটির জনপ্রিয়তা নেহাত কম নয়। প্রায়ই তাদের নানা রিল ভিডিও ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। এমনকি ধারাবাহিকের বিভিন্ন দৃশ্যই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে উর্মি ও সাত্যকির একটি রিল ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এই মুহূর্তে ভাইরাল। সম্প্রতি ধারাবাহিকে উর্মির হুজুগে করবা চৌথ পালন করা হয়েছে। ইতিমধ্যেই সেই এপিসোড দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায়। সেই এপিসোডে উর্মিকে লেহেঙ্গায় এবং সাত্যকিকে পাঞ্জাবি-পাজামায় দেখা গিয়েছিল। সম্প্রতি সেই পোশাকেই রিল ভিডিও বানিয়েছেন এই দুই অভিনেতা অভিনেত্রী।

আরও পড়ুন: বলিউডকে ও আল্লু অর্জুন কে আবারো হারিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস! ২দিনেই ১০০ কোটি কামিয়ে সকলকে চমকে দিল তার মুভি ‘রাধে শ্যাম’

জি বাংলার অফিশিয়াল পেজ থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে সাইফ আলী খান ও রানী মুখার্জ্জী অভিনীত ‘তারা রাম পাম’ ছবির জনপ্রিয় গান ‘হে শোনা’ গানটি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এই ভিডিও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। পর্দার সাত্যকি চোখ সরাতে পারছেন না উর্মি থেকে, এই দৃশ্য উপভোগ করেছেন নেটিজেনরা। তবে বর্তমানে ধারাবাহিকে উর্মি ও সাত্যকির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে রিনির কারণে। কিভাবে তার অবসান হয় এখন সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ধারাবাহিক অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment