Take a fresh look at your lifestyle.

বলিউডকে ও আল্লু অর্জুন কে আবারো হারিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস! ২দিনেই ১০০ কোটি কামিয়ে সকলকে চমকে দিল তার মুভি ‘রাধে শ্যাম’

গত বছর থেকেই একের পর এক দক্ষিণী সিনেমা মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সেই তালিকায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ থেকে শুরু করে আরো একাধিক সিনেমা। এবার ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ সিনেমাটি আরো একবার নেটিজেনদের নজর আকৃষ্ট করতে সক্ষম হলো সফল ভাবে।

পাশাপাশি মাত্র দু দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে দেখা গিয়েছে প্রভাসের এই নতুন সিনেমাটিকে। যা দেখার পর ভারতের সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন এভাবেই ধীরে ধীরে বলিউডের হাত থেকে রাশ চলে যাচ্ছে দক্ষিণ ইন্ডাস্ট্রির হাতে প্রসঙ্গত প্রভাস এবং অভিনেত্রী পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। তবে হিন্দি ভাষায় এখনো পর্যন্ত আকাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি প্রভাস অভিনীত এই সিনেমাটি।

যা নিয়ে বেশ হতাশ হয়েছেন অভিনেতার অনুগামীরা। তবে তামিল এবং তেলেগুতে অসাধারণ ফলাফল করেছে সিনেমাটি। পাশাপাশি এই বছরের এখনো পর্যন্ত সবথেকে বড় ওপেনিং করতে সক্ষম হয়েছে ‘রাধে শ্যাম’।

প্রসঙ্গত ‘বাহুবলী’ সিনেমার পর বলিউড থেকে একাধিক সিনেমার অফার পেয়েছিলেন প্রভাস। তার অভিনীত ‘সাহো’ সিনেমাটি মন জয় করেছিল দর্শকদের। কবে এবার ‘রাধে শ্যাম’ বক্সঅফিসে ভালো ফলাফল করতে সক্ষম হলেও সিনেমা বিশ্লেষকদের অনেকেই কিন্তু সিনেমাটিকে অবাস্তব এবং অতিনাটকীয় বলে দাগিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। তবে তার ছাপ অবশ্য পড়েনি বক্স অফিসে।

Comments are closed.