এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল মিঠাই। যা বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রেখেছে। আর এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে দর্শকরা কতটা পছন্দ করছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনীত এই ধারাবাহিকটিকে। তবে এবার সদ্য সম্প্রচারিত হওয়া এপিসোডে মিঠাই এর কান্ড দেখে হেসে খুন ধারাবাহিকে দর্শকরা।
নতুন এপিসোডে দেখা গিয়েছে মোদক বাড়ির এক পার্টিতে সকলের সামনে মিঠাইকে অপদস্ত করার জন্য জোর করে তার গলায় মদ ঢেলে দেয় ধারাবাহিকের ভিলেন ওরফে তোর্সা। তবে এরপর সকলের প্রিয় মিঠাই রানী যে কান্ড ঘটায় তাতে জব্দ হয়ে যায় তোর্সা নিজেই।
প্রসঙ্গত উচ্ছে বাবু ওরফে সিদ্ধার্থকে দিয়ে পার্টিতে তোর্সাকে ‘বৌদি’ বলিয়েছিল মিঠাই। যে কারণে তার ওপর ক্ষুব্ধ হয় ভিলেন তোর্সা। তাকে জব্দ করতে জোর করে তাকে মদ্যপ করে দেয় সে। কিন্তু এরপর সকলের সামনেই পাল্টা তাকেই সাঁড়াশি নিয়ে আক্রমণ করে বসে তুফান মেল।
আরও পড়ুন: পুজোর পরে ময়দানে অভিষেক! ফের ‘নবজোয়ার’ কর্মসূচি তৃণমূলের
পাশাপাশি তার কান্ড দেখে হকচকিয়ে যায় পার্টিতে উপস্থিত সকলেই। মিঠাইকে মদ্যপ অবস্থায় দেখে বেশ অবাক হয়ে যায় ধারাবাহিকের হল্লা পার্টিও। বলাই বাহুল্য এই এপিসোডে সৌমিতৃষার অভিনয় মন জয় করে নিয়েছে নেটিজেনদের। তবে সিদ্ধার্থ কিন্তু মোটেও ভালোভাবে নেয়নি গোটা বিষয়টিকে। তাই এবার জল কোন দিকে গড়ায় তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।
