Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা জিৎ! তবে স্বপ্ন পূরণ হয়নি, আজও সেই আক্ষেপ রয়ে গিয়েছে এই সুপারস্টার অভিনেতার

বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা জিৎ! তবে স্বপ্ন পূরণ হয়নি, আজও সেই আক্ষেপ রয়ে গিয়েছে এই সুপারস্টার অভিনেতার

টলিউডের সকল সুপারস্টার দের মধ্যে প্রথম সারিতেই যার নাম রয়েছে তিনি হলেন জিৎ। আসল নাম হল জিতেন্দ্র কুমার। জাতে বাঙালি না হলে কি হবে মনেপ্রাণে তিনি পুরোটাই বাঙালি। টলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে রয়েছেন তিনি। ২০০১ সালে সাথী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু টলিউডে, আর প্রথম ছবিই হিট। তখন এরকম খুব কম হিরো ছিল যাদের ক্যারিয়ারের প্রথম ছবি হিট করত তবে সেটি করে দেখিয়েছিলেন জিতেন্দ্র। সাথী সিনেমাটি প্রায় অনেক সপ্তাহ হলে নাম করেছিল। প্রথম ছবির পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিৎ কে, একের পর এক হিট সিনেমা টলিউডকে উপহার দিয়ে গিয়েছেন তিনি।

অনেক ছোট থেকেই অভিনয় শখ জিতের ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন অভিনেতাকে নকল করতেন তাদের সংলাপ বলতেন এবং সেই ইচ্ছে থেকেই অভিনয় প্রশিক্ষণ ভর্তি হওয়া। বলিউডের যাওয়ার ইচ্ছে ছিল তার, ইচ্ছে ছিল একজন বড় বলিউড সুপারস্টার হবেন তবে সেই আশা পূরণ না হলেও টলিউডে দর্শকের মনে বেশ অনেকটা জুড়ে রয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে, মডেলিং করতে করতে হঠাৎ একজন জনপ্রিয় সিরিয়ালের প্রযোজকের চোখে পড়ে যান তিনি। তারপর বিষবৃক্ষ এবং জন্মভূমি নাম দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। টলিউডের আসার আগে ১৯৯৫ সালে মুম্বাই পাড়ি দিয়েছিলেন জিৎ সেখানে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে খুব একটা সুযোগ আসেনি তার হাতে। এরপর সাউথের একটি ছবিতে কাজ করেন তিনি তবে ভাগ্যের পরিহাসে সেটি ফ্লপ করে। পরে ২০০১ সালে প্রথম টলিউডে কাজ শুরু।

আরও পড়ুন: কলকাতা থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি বিমান পরিষেবা চালু করতে প্রস্তাব পাশ বিধানসভায়

এরপর আর থেমে থাকেনি তিনি। একসময় কোয়েল মল্লিকের সঙ্গেও জুটি বেঁধেছিলেন তিনি। আর সেই জুটি আজও টলিউডে সুপারহিট। অসংখ্য ছবি রয়েছে দুজনের এবং এর প্রতিটি হিট। বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের একজন বিচারক হিসেবে রয়েছেন জিৎ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story