Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 July 2026

শুরু হচ্ছে মাধ্যমিক, বৃদ্ধি পেল মোট পরীক্ষার্থীর সংখ্যা, ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি

শুরু হচ্ছে মাধ্যমিক, বৃদ্ধি পেল মোট পরীক্ষার্থীর সংখ্যা, ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি

মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেল অন্তত ৬২ হাজার। মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী এখনও নাম নথিভুক্ত করিয়েছে। আদালতের নির্দেশের পরে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যাআরও কিছু বাড়বে। সংখ্যাটি গতবছর ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। মোট ২,৬৮৩টি স্কুলে এবছর মাধ্যমিকের সিট পড়েছে।

সোমবার সকাল বেলা পৌনে ১১টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। মোট ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র মাধ্যমিক দিচ্ছে। সেখানে এবার ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০।
মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৯৮৬ থেকে কমিয়ে করা হয়েছে ৯৪৭। প্রশাসনিক সুবিধার্থে সাব-ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে।\

টোকাটুকি রুখতে মালদহ জেলার দিকে বিশেষ নজর থাকছে। গত বছর প্রশ্নফাঁসের চেষ্টায় জড়িত থাকার জন্য এই জেলা থেকেই ৪০-৪২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাই এই জেলায় বাড়তি অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকবেন একজন। সাব-ভেন্যুগুলিতে ঘুরে ঘুরে নজর রাখবেন তিনি। প্রশ্নপত্র দেওয়ার পরে কোনও পড়ুয়ার কাছে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের মতো সামগ্রী পাওয়া গেলে তার পুরো পরীক্ষা বাতিল করা হবে।

আরও পড়ুন: Kalbaisakhi vs Monsoon: কালবৈশাখী এবং বর্ষার বৃষ্টির মধ্যে আসল তফাত কোথায়?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory