এই মুহূর্তে বলিউডের অন্যতম একজন জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর। নতুন গান থেকে শুরু করে পুরনো গান রিমিক্স করা, সব কিছুতেই তিনি সিদ্ধহস্ত। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় এই বলিউড গায়িকা। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হলো মোষের দুধ দুইতে বসে গায়িকার কাণ্ডকারখানা।
প্রসঙ্গত গতবছর জনপ্রিয় ইউটিউবার প্রাযক্তা কোহলির ইউটিউব শো ‘প্রিটি ফিটে’ অতিথি হিসেবে এসেছিলেন বলিউড গায়িকা নেহা কক্কর। এখানে তাকে প্রমাণ করতে হয়েছিল যে বিলাসবহুল জীবন যাপন করলেও আসলে অতি সাধারন কিছু কাজ এখনো তিনি করতে সক্ষম। প্রসঙ্গত অনেকেই জানেন যে বর্তমানে নেহা কক্করের সম্পত্তির পরিমাণ অঢেল হলেও তিনি উঠে এসেছেন অতি নিম্নবিত্ত পরিবার থেকে। ইন্ডিয়ান আইডল এর মাধ্যমে বদলে গিয়েছিল তার জীবন।
তবে এদিনের ইউটিউব শোতে এসে মোষের দুধ দুইতে বসে কেঁদে ভাসাতে দেখা গিয়েছে নেহা কক্করকে। বলাই বাহুল্য নেটিজেনদের একটি বড় অংশ বেশ বিরক্ত হয়েছেন গায়িকার প্রতিক্রিয়া দেখে। তারা মনে করছেন গোটাটাই চূড়ান্ত ন্যাকামি। কারন তার সঙ্গে বসে একই কাজ সঠিক ভাবে পালন করতে সক্ষম হয়েছিলেন প্রাযক্তা।
আরও পড়ুন: Haiwaan: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অক্ষয়-সইফের নতুন থ্রিলার ছবির মুক্তির দিন ঘোষণা
তবে গায়িকার অনুগামীরা মনে করছেন নেহার বেশ প্রশংসা প্রাপ্য। কারণ এই কাজ করতে তিনি রাজি হয়েছিলেন। যা থেকে প্রমাণ হয়ে যায় যে মনে মনে এখনও তিনি অতি সাধারনই রয়েছেন।




