Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

তৃতীয়বারের জন্য মা হচ্ছেন কারিনা কাপুর খান! ৫ নম্বর বার বাবা হতে চলেছেন সইফ, অভিনেত্রীর শেয়ার করা ছবি থেকেই জল্পনা শুরু নেটমাধ্যমে, সুখবর দিলেন অভিনেত্রী

তৃতীয়বারের জন্য মা হচ্ছেন কারিনা কাপুর খান! ৫ নম্বর বার বাবা হতে চলেছেন সইফ, অভিনেত্রীর শেয়ার করা ছবি থেকেই জল্পনা শুরু নেটমাধ্যমে, সুখবর দিলেন অভিনেত্রী

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর খান। অভিনেত্রী প্রায়ই কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন। সম্প্রতি অভিনেত্রী আবারো নিজের শেয়ার করা ছবির জন্য মিডিয়াতে চর্চিত হয়েছেন। জল্পনা তৈরি হয়েছে তার তৃতীয়বার মা হওয়া নিয়ে। তবে এই জল্পনা কতটা যুক্তিযুক্ত সেটাই দেখার।

সম্প্রতি গোটা নেটমাধ্যমে জল্পনা চলছে অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়া নিয়ে। নেটনাগরিকদের অনেকের মতে, তৈমুর ও জাহাঙ্গীরের পর আরো এক নতুন সদস্য আসতে চলেছে নবাব পরিবারে। আসলে অভিনেত্রীর শেয়ার করা একটি পোস্টকে ঘিরেই এমন জল্পনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান নিজের সোনোগ্রাফির ছবি শেয়ার করেছিলেন নেটমাধ্যমে, যার জন্যই তৈরি হয়েছে এই জল্পনা। এদিন এই ছবি শেয়ার করে অভিনেত্রী প্রথমবার নিজের মা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছিলেন। এর পাশাপাশি অভিনেত্রী আরো একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে কারিনা কাপুর খানের বেবি বাম্প স্পষ্ট ছিল এবং তার হাতে ছিল তার লেখা বই ‘কারিনা কাপুর খানস্ প্রেগনেন্সি বাইবেল’।

আরও পড়ুন: সাদা-মাটা মোহর থেকে হট লুক! নেট মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন টেলি-অভিনেত্রী সোনামনি

অভিনেত্রীর শেয়ার করা এই দুটি ছবির জন্যই তার তৃতীয়বার মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল মিডিয়ার পাশাপাশি নেটনাগরিকদের মধ্যেও। উল্লেখ্য, অভিনেত্রী তৃতীয় সন্তান বলতে তার লেখা বইয়ের কথাই বলেছেন। কারণ অভিনেত্রী খুব যত্নের সঙ্গে বইটি লিখেছেন। এই বইতে অভিনেত্রী নিজের কথাই লিখেছেন, অর্থাৎ একজন মেয়ে থেকে মা হয়ে ওঠার কথাই বলেছেন তিনি। নিজের লেখা এই প্রথম বইকে যে অভিনেত্রী নিজের সন্তানের মতোই দেখেন তা স্পষ্ট বুঝিয়ে দিলেন সকলকে। তবে আপাতত নেটনাগরিকদের মধ্যে জল্পনার অবসান ঘটেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment