Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

Airtel, Vi, Jio কে টেক্কা দিতে মাত্র 107 টাকায় সস্তার প্ল্যান বাজারে আনল BSNL, মাথায় হাত পরে গেলো সব টেলিকম কোম্পানির মালিক দের

Airtel, Vi, Jio কে টেক্কা দিতে মাত্র 107 টাকায় সস্তার প্ল্যান বাজারে আনল BSNL, মাথায় হাত পরে গেলো সব টেলিকম কোম্পানির মালিক দের

বর্তমান যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। নেট ছাড়া মানুষ এক মুহূর্তও আর চলতে পারেন না। যেকোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে নেটের। আর এই সুযোগেই অল্প অল্প করে দাম বাড়িয়ে চলেছে টেলিকম সংস্থাগুলি। থেকে থেকেই রিচার্জ প্ল্যান গুলির দাম বাড়িয়ে দিচ্ছে তারা। ভিআই, এয়ারটেল, জিও প্রায়ই প্রায়ই একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে আসে গ্রাহকদের ধরে রাখার জন্য। কিন্তু এবার বিএসএনএল টেক্কা দিতে চলেছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে। সস্তার প্ল্যান বাজারে নিয়ে এসে গ্রাহক টানছে বিএসএনএল।

প্রায় কুড়ি শতাংশ দাম বেড়েছে রিচার্জ প্ল্যানগুলির। এই মুহূর্তে চারিদিকের পরিস্থিতির কথা মাথায় রেখে রিচার্জ প্ল্যানের এই মূল্যবৃদ্ধি ভাবাচ্ছে সাধারণকে। গত ২৫’শে নভেম্বর থেকে ভিআই, ২৬’শে নভেম্বর থেকে এয়ারটেল, ১’লা ডিসেম্বর থেকে জিও নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে, যাতে গ্রাহকদের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। এই পরিস্থিতিতে অনেকেই ঝুঁকেছেন বিএসএনএলের দিকে।

অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্লানের মূল্যবৃদ্ধি করলেও, এখনো পর্যন্ত বিএসএনএল মূল্যবৃদ্ধির পথে হাঁটেনি। এই মূল্যবৃদ্ধির বাজারে যা অনেকটা নিশ্চিন্ত করেছে গ্রাহকদের। নিঃসন্দেহে বলা যায়, এই মূল্যবৃদ্ধি না করার সিদ্ধান্ততেই অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহক টেনেছে বিএসএনএল।

আরও পড়ুন: এখনো ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার লিংক করেননি? শেষ সময় ঘোষণা করে দিল কেন্দ্র!

এছাড়াও এই সংস্থা একটি নতুন সস্তার প্ল্যান নিয়ে এসেছে বাজারে। মাত্র ১০৭ টাকা রিচার্জ করে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলের সুবিধা। সাথে পেয়ে যাবেন ১০ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস’এর সুবিধা। আর এই প্ল্যানটির বৈধতা ৯০ দিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance