Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

ইমরান হাশমিকে চুম্বন করবেন না, তাই বলিউড মুভি ‘গ্যাংস্টার’ এর অফার ফিরিয়েছিলেন সুপারস্টার অভিনেত্রী কোয়েল

ইমরান হাশমিকে চুম্বন করবেন না, তাই বলিউড মুভি ‘গ্যাংস্টার’ এর অফার ফিরিয়েছিলেন সুপারস্টার অভিনেত্রী কোয়েল

এই মুহূর্তে টলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সংসারকে সময় দেওয়ার জন্য বেশ কিছুদিন বড় পর্দা থেকে বিদায় নিলেও সম্প্রতি ‘রক্তরহস্য’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী। তবে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। যা থেকে জানা গেল শুধুমাত্র টলিউড নয় বরং চাইলে কোয়েল অনেক আগেই বলিউডেও ডেবিউ করে ফেলতে পারতেন সফলভাবে।

কারণ জনপ্রিয় বলিউড মুভি ‘গ্যাংস্টার’ এর অফার এসেছিল প্রথমে তার কাছেই। এবার সামনে এলো সেই কারণ যার জন্য এই মুভিটির অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে গ্যাংস্টার ছবির নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন মল্লিক বাড়ির ছোট মেয়ে কোয়েল।

সেইমতো সিনেমার পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল প্রাথমিক কথাবার্তাও। তবে শেষ মুহূর্তে সিনেমাটির অফার প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। জানা গিয়েছে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে বিভিন্ন রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হতো তাকে।

আরও পড়ুন: স্বামী মারা যাওয়ার পর চায়ের দোকান করে তিনটি ফ্ল্যাট, বাড়ি কিনেছেন, সন্তানদের মানুষ করেছেন শিখা দেবী! দিদি নাম্বার ওয়ানে তার, গল্প দর্শক দের মনে অনুপ্রেরণা জাগালো

কিন্তু কোয়েল ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে অস্বস্তি বোধ করায় ফিরিয়ে দেন এই বিগ বাজেট মুভিটির অফার। এরপরই সিনেমার নির্মাতারা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে এই সিনেমায় অভিনয় করার সুযোগ দেন। বলাই বাহুল্য এই তথ্য সামনে আসতেই বেশ অবাক হয়েছেন কোয়েল এর অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story