Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
2 July 2026

‘বউয়ের খোঁপায় ফুল গুঁজে দিল ‘আনরোমান্টিক’ উচ্ছেবাবু’! সিদ্ধার্থ-মিঠাইয়ের অভিমান ও রাগ অনুরাগের পালা ভাইরাল নেটদুনিয়ায়, মিঠাইয়ের রাগ ভাঙাতে সিদ্ধার্থর নতুন প্ল্যান, তুমুল ভাইরাল ভিডিও

‘বউয়ের খোঁপায় ফুল গুঁজে দিল ‘আনরোমান্টিক’ উচ্ছেবাবু’! সিদ্ধার্থ-মিঠাইয়ের অভিমান ও রাগ অনুরাগের পালা ভাইরাল নেটদুনিয়ায়, মিঠাইয়ের রাগ ভাঙাতে সিদ্ধার্থর নতুন প্ল্যান, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো ‘মিঠাই’ যা জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছেন দর্শকরা। পাশাপাশি ধারাবাহিকটি ইতিমধ্যেই বিভিন্ন রেকর্ড ভেঙে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে। তবে দর্শকরা বলে থাকেন নিত্যনতুন টুইস্টের কারণেই এই ধারাবাহিকটি এতটা জনপ্রিয় নেটিজেনদের মধ্যে। এবার তেমনই একটি টুইস্ট দেখা গেল ধারাবাহিকের পিকনিক পর্বে।

প্রসঙ্গত ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই রোমান্টিক হলেও ধারাবাহিকের অপর এক মুখ্য চরিত্র সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবু বেশ আনরোমান্টিক। তবে এবার পিকনিক পর্বে প্রথম থেকেই মিঠাই এবং সিদ্ধার্থের মধ্যে মান-অভিমানের পালা দেখতে পাওয়া যাচ্ছিল।

ইতিমধ্যেই মিঠাই একাধিকবার সিদ্ধার্থকে বুঝিয়ে দিয়েছে যে সে কতটা ভালোবাসে তার উচ্ছেবাবুকে। তাই এবার দর্শকরা মনে করছেন সিদ্ধার্থের উচিত নিজের ভালবাসার কথা মিঠাই এর কাছে প্রকাশ করার।

আরও পড়ুন: মা হলেন ‘রানী রাসমণি’র ‘মা ভবতারিণী’ অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য! মা হলেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী

তবে এদিন সকলকে অবাক করে দিয়ে অপ্রত্যাশিতভাবেই আনরোমান্টিক উচ্ছে বাবুকে পিকনিকের মধ্যেই মিঠাই কাছে ডেকে মাথায় ফুল গুঁজে দিতে দেখা গেল। যা দেখে বেশ অবাক হয়েছেন সিদ্ধার্থ মিঠাই এর অনুগামীরা। তবে তারা মনে করছেন এভাবেই হয়তো ধীরে ধীরে নিজের মনের ভালোবাসা মিঠাই এর সামনে প্রকাশ করতে সক্ষম হবেন সিদ্ধার্থ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment