Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

শুটিং সেটে নিজের মেকাপম্যানের উপর রেগে বোম অমিতাভ বচ্চন, মেকআপ ম্যানের ওপর রেগে চিৎকার করে সরিয়ে দিলেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

শুটিং সেটে নিজের মেকাপম্যানের উপর রেগে বোম অমিতাভ বচ্চন, মেকআপ ম্যানের ওপর রেগে চিৎকার করে সরিয়ে দিলেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। নিজের গোটা অভিনয় জীবনে একাধিক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন নিজের দর্শকদের। একজন সাধারন চাকুরিজীবী থেকে হয়ে উঠেছেন বলিউডের সুপারস্টার। এই বয়সেও তিনি একই দাপটের সাথে অভিনয় করে চলেছেন বড়পর্দায়। কোন না কোন কারণে বলিউডের বিগ বি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়া ও লেখালেখি নিয়ে থাকতে পছন্দ করেন অমিতাভ বচ্চন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বচ্চন সাহেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

বর্তমান যুগের সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। যার জন্য যখন-তখন যেকোন দৃশ্য আমরা লেন্স বন্দি করতে পারি স্মার্টফোনের সহায়তায়। বলিউডের সমস্ত তারকাদের উপর প্রতিমুহূর্তে নজর রেখে চলেছে পাপারাজিৎদের ক্যামেরা। তারা যেকোন জায়গায় যখন-তখন পৌঁছে যান। আর তারকাদের ব্যাপারে কোন তথ্য ভাইরাল হতে এমনি সময় লাগে। আর তা যদি পাপারাজিৎদের কাছ থেকে পাওয়া যায় তাহলে, তা আরো দ্রুতগতিতে ভাইরাল হয়। সম্প্রতি এই পাপারাজিৎদের জন্যই বচ্চন সাহেবের এক অন্য রূপ উঠে এল সকলের সামনে।

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, কোন একটি ছবি কিংবা অ্যাডের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। আর সেইসময় শটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে অভিনেতার মেকাপম্যান স্প্রে দিয়ে তার চুল সেট করে দিচ্ছিলেন। কিন্তু সেই স্প্রে তার চশমাতে লেগে যাওয়ায় তিনি রীতিমতো সবার সামনেই রেগে যান। সকলের সামনে বকাবকিও শুরু করেন তাকে। এরপরে সেই মেকাপম্যান নিজেই বচ্চন সাহেবকে একটি রুমাল দেন চশমা অংশ নেওয়ার জন্য। সেখানে উপস্থিত ছিলেন একাধিক পাপারাজিৎরা। তাদেরই ক্যামেরাবন্দি হয়েছিল এই দৃশ্য। আর এই ভিডিও শেয়ার হতে না হতেই তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে নেটিজেনদের মাঝে। এই ভিডিও ভাইরাল হতে না হতেই অভিনেতার ব্যবহার নিয়ে নানা কথা উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে সেইসমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দেননি তিনি।

আরও পড়ুন: ‘এ মা প্যান্ট কই এত তাড়া যে প্যান্টটা পরতেই ভুলে গেছে!’, বিগ বসের অভিনেত্রী মডেল জেসমিনকে মনে আছে? কী পোশাকে এয়ারপোর্ট গেল দেখুন

অমিতাভ বচ্চনের যিনি মেকাপ করেন তোর নাম দীপক সাত্তয়ান্ত। তিনি কোন মামুলি লোক নন। তার কাছে বলিউডের একাধিক বড় বড় সুপারস্টাররা মেকাপ করে থাকেন। মুম্বাইতে তার নিজস্ব ৪০ সিটের প্রিমিয়াম সেলুন রয়েছে। উল্লেখ্য, এনার ভাই অশোক সাত্তয়ান্তের কাছেই মেকাপ করেন অভিষেক বচ্চন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment