Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘উত্তমকুমারের মত লাগছে’! কালো পাঞ্জাবি, গায়ে অভিজাত শাল! ‘মিঠাই’ এর উচ্ছেবাবু ওরফে আদৃত রায় ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়! প্রশংসা অনুগামীদের, তুমুল ভাইরাল ছবি

‘উত্তমকুমারের মত লাগছে’! কালো পাঞ্জাবি, গায়ে অভিজাত শাল! ‘মিঠাই’ এর উচ্ছেবাবু ওরফে আদৃত রায় ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়! প্রশংসা অনুগামীদের, তুমুল ভাইরাল ছবি

এই মুহূর্তে বাংলা সেরা ধারাবাহিক হল ‘মিঠাই’। যা জি বাংলার পর্দায় নিয়মিত অনুগামীরা দেখতে পান। বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি।পাশাপাশি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যিনি সেই অভিনেতা আদৃত রায়ের অনুগামী সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে হুহু করে। এবার সেই অনুগামীদের সঙ্গেই নিজের কিছু দারুণ ফটো শেয়ার করে নিতে দেখা গেল পর্দার সিদ্ধার্থকে।

প্রসঙ্গত ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনেতার চরিত্র অত্যন্ত গম্ভীর। পাশাপাশি ধারাবাহিকের গল্প অনুযায়ী বাঙালি মিষ্টি থেকে বাঙালি পোশাক কোনটাই তার পছন্দ নয়। কিন্তু বাস্তবে আদৃত কিন্তু বাঙালি পোশাক পরেই অনুগামীদের মন জয় করে নিয়েছেন বারংবার। এবারও তেমনি কালো পাঞ্জাবি এবং পাতিয়ালা পরা কিছু ছবি শেয়ার করলেন অভিনেতা।

প্রসঙ্গত এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে বেশ কিছু ফটো শেয়ার করে নেন। যেখানে কালো পাঞ্জাবি এবং পাতিয়ালা সঙ্গে অভিজাত শাল গায়ে দিয়ে দেখা গিয়েছে তাকে। প্রসঙ্গত একটি কাশ্মীরি শালের কোম্পানির বিজ্ঞাপনের কারণেই ওই ফটোশুট করেছিলেন অভিনেতা। বলাই বাহুল্য এদিন মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তার এই ফটোগুলি। পাশাপাশি অনুগামীরা প্রশংসার বাক্যে জানিয়েছেন মহানায়ক উত্তমকুমারের মতন দেখতে লাগছে তাদের প্রিয় নায়ক আদৃতকে।

আরও পড়ুন: ‘আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিবিনা’! সামনে এল জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র নায়িকা সোহিনীর আসল পরিচয়, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment